চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ ও নগরের পলোগ্রাউন্ডের জনসভাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উর্যাসবের মেজাজ বিরাজ করছে। নগরের বিভিন্ন বিলবোর্ড ও সড়কের মোড় ছেয়ে গেছে ডিজিটাল ব্যানারে। মাইকেও প্রচারণা চলছে। বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারপত্র বিলি হচ্ছে রাত-দিন। এতে চার দলের নেতা-কর্মীদের কাছে উর্যাসবের নগরে পরিণত হয়েছে চট্টগ্রাম মহানগর।আজ রোববার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ শুরু হচ্ছে। বেগম খালেদা জিয়া এতে নেতৃত্ব দিচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও কুমিল্লার দুটি পথসভা এবং ফেনীর জনসভায় বেগম খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা রয়েছে। কাল সোমবার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এখান থেকে সরকারবিরোধী কর্মসূচি ঘোষণা হতে পারে বলে বিএনপির নেতারা ইঙ্গিত দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করাসহ বিভিন্ন দাবিতে চার দল রোডমার্চ কর্মসূচি পালন করছে। ইতিপূর্বে আরও বিভাগীয় শহর অভিমুখে চার দলের রোডমার্চ কর্মসূচি পালন হয়। এদিকে রোডমার্চ ও পলোগ্রাউন্ডের জনসভাকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা নাশকতা করতে পারে বলে পুলিশের কাছে তথ্য আছে। এ কারণে পুলিশ বেশ সতর্ক। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে বাড়তি পুলিশও বাইরের জেলা থেকে আনা হয়েছে। পাশাপাশি গোপন তর্যাপরতা চালিয়ে হাঙ্গামা সৃষ্টির চেষ্টাকারীদের অবস্থানও চিহ্নিত করছে পুলিশ প্রশাসন। এ কারণে নাশকতা এড়ানো যাবে বলে দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা মনে করেন। রোডমার্চ কর্মসূচিতে নেতা-কর্মীদের সম্পৃক্ততা বাড়াতে স্থানীয় বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রামে অবস্থান ও খাওয়া-দাওয়ার ব্যাপক আয়োজন করা হয়েছে। নগরের পাঁচটি কমিউনিটি সেন্টারে নেতা-কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বুকিং দেওয়া হয়েছে নগরের বেশির ভাগ আবাসিক হোটেলের কক্ষগুলো। চট্টগ্রামের বাইরের নেতা-কর্মীরা আবাসিক হোটেলে থাকবেন।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর দাবি, ‘বেগম খালেদা জিয়ার পলোগ্রাউন্ডের সমাবেশে ১০ লাখ নেতা-কর্মী আসবে। সোমবার লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে অনাস্থা দেখাতে চাই। প্রচার-প্রচারণায় আমরা নতুনত্ব এনেছি। গতানুগতিক সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি। এতে সাধারণ মানুষের সাড়া ও সম্পৃক্ততা বেড়ে গেছে। মাইক বাজিয়ে ও পোস্টার লাগিয়ে সাধারণ মানুষের আর কষ্ট বাড়াতে চাই না।’খসরু আরও বলেন, ‘নগরের পাঁচটি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে, যেখানে চট্টগ্রামের বাইরের নেতা-কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। আর অন্য আবাসিক হোটেলগুলোতেও বাইরের নেতাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। বাইরের জেলার নেতা-কর্মীদের অনুরোধে আমরা চার শতাধিক কক্ষ বুকিং দিয়ে রেখেছি।’