নেতাদের ‘ধোঁকা’র মনস্তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী নেতারা অহঙ্কারী। নিজেদের মতো করে ক্ষমতার অপব্যবহার করেন। আবার অজনপ্রিয় কোনো সিদ্ধান্ত নেওয়ার পর সমালোচনার মুখেও পড়েন। ‘ক্ষমতার অর্থই বারে বারে অভিযোগের মুখে পড়া’—এমনটাই তাঁরা ধরে নেন। প্রভাবশালী অনেক নেতার বিরুদ্ধে এমন কথা নতুন নয়। কিন্তু নেতাদের এমন আচরণের কারণ কী? আর ক্ষমতার লোভে আত্মহারা হয়ে যেসব সিদ্ধান্ত নেন তাতে কি তাঁরা বাস্তবতা থেকে দূরে সরে যান?চলতি সপ্তাহে দ্য ‘ইনটক্সিকেশন অব পাওয়ার’ শীর্ষক রয়েল সোসাইটি অব মেডিসিনের এক সম্মেলনে নেতাদের এসব আচরণ নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্যের উইনচেস্টার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী গাই ক্লাক্সটন। তিনি বলছেন, চারটি ভিন্ন মানসিক পদ্ধতির সমন্বিত রূপ মানুষের বোধশক্তি। এর মধ্যে যেকোনো একটি পদ্ধতি কাজ না করলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হয়ে পড়ে অনির্ভরযোগ্য। সম্ভবত ঝুঁকিপূর্ণ।নিজেদের কাজকর্মের যুক্তিপূর্ণ বিশ্লেষণ এবং তাঁর ফলাফল কী হতে পারে, এসব না ভেবেই নেতারা সাধারণত আবেগতাড়িত সিদ্ধান্ত নিয়ে থাকেন। আর তখনই তাঁদের মধ্যে বাসা বাঁধে অহমিকাবোধ।সরকার বা রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে বোধশক্তির এমন ব্যর্থতা ঘটলে কী হয়? অধ্যাপক ক্লাক্সটন মনে করেন, তখন তাঁদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার পথ রোধ করার উপায় খোঁজার প্রয়োজন পড়ে। আর যখন বৃহৎ কোনো ক্ষমতা একজন ব্যক্তির হাতে আসে তখন তা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ক্লাক্সটন বলেন, ‘রাজনীতি হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ। যুদ্ধ বাধানোর ক্ষমতা চলে যায় নেতাদের হাতে।’সারা বিশ্বের মানুষ এমন নেতৃত্ব অপছন্দ করলেও তাঁরা (নেতারা) এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করেন যে, তাঁরাই পরিত্রাতা।নেতাদের এই মনোভাবকে ‘যিশুতুল্য আত্মাভিমান’ বলে অভিহিত করেছেন অধ্যাপক ক্লাক্সটন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতারা এমন একটা ভাব করেন যে, তাঁরা নিজেদের ভেতরে ঈশ্বর বা ওপরের কোনো শক্তির নির্দেশে কাজ করছেন।’ আর তখনই তাঁদের মধ্যে সৃষ্টি হয় আত্মপ্রবঞ্চনা ও অহংবোধ। বিবিসি।