নেতৃত্ব বাড়াতে আইবিএর কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোর্সের উদ্দেশ্য

দুই দিনব্যাপী এই কোর্সটির উদ্দেশ্যই হচ্ছে আপনাকে এমনভাবে তৈরি করা, যাতে আপনি আপনার কাজের বৃহত্তর পরিসরে সব প্রতিকূলতার সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন। আপনার ক্যারিয়ারে যত এগোতে থাকবেন তত দক্ষতার সঙ্গে আপনাকে ব্যবস্থাপনা করতে হবে। মূলত এই কোর্সটি তাঁদের জন্যই, যাঁরা একজন ভালো নেতৃত্ব প্রদানকারী হিসেবে নিজ দক্ষতা, মেধা, ব্যক্তিত্বের ভিত্তিকে আরও শক্ত করে তুলতে চান।

কোর্সের সময়সীমা

দুই দিনব্যাপী এই কোর্সটিকে মোট দুটি ব্যাচে ভাগ করা হয়েছে। ব্যাচ ১-এর শিক্ষার্থীদের জন্য কোর্সটি নেওয়া হবে এপ্রিলের ২৯ ও ৩০ তারিখ। আর ব্যাচ ২-এর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়সীমা আগামী মে মাসের ৬ ও ৭ তারিখ। সপ্তাহান্তের শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত আইবিএ ভবনেই অনুষ্ঠিত হবে কোর্সটির ক্লাস।

আবেদনের প্রক্রিয়া ও যোগ্যতা

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ এপ্রিল। আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং কোনো কর্মপ্রতিষ্ঠানে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (আবেদনকারীর দক্ষতার ভিত্তিতে কাজের অভিজ্ঞতার সময় বিবেচনায় নেওয়া হবে)। লিডারশিপ অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট কোর্সে আবেদনের জন্য আইবিএর নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানায় ‘www.iba-edu.com’ আবেদন করতে হবে। সেখানে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করার পর এমডিপি অফিসের ৪০২ নম্বর রুমে ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্র জমা দেওয়া যাবে ‘[email protected]’ এই ওয়েবসাইটের ঠিকানায়।

ভর্তি এবং খরচাপাতি

আবেদনপত্র বাছাই করা হবে ক্রমানুযায়ী, অর্থাৎ যিনি প্রথমে আবেদন করবেন তাঁর আবেদনপত্রই আগে মূল্যায়ন করা হবে। কোর্সটিতে নির্বাচিত আবেদনকারীর মোট খরচ পড়বে ১২ হাজার ৮০০ টাকা। দুই দিনব্যাপী এই কোর্স শেষে নির্বাচিতদের দেওয়া হবে ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে একটি সার্টিফিকেট।

বিস্তারিত জানতে যোগাযোগ

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), রুম নম্বর ৪০২, তৃতীয় তলা, আইবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন নম্বর: ৯৬৬৪৬৯১, ০১৭৬৬৯৯৩৩৯০। ওয়েবসাইট www.iba-edu.com