নেপাল ফ্যাশন উইকে আনিলা হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩-১৬ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে আইইসি স্কুল অব আর্ট অ্যান্ড ফ্যাশনের আয়োজনে হয়ে গেল নেপাল ফ্যাশন উইক। এতে প্রথম কোনো ভিনদেশি ডিজাইনার হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার আনিলা হক। ১৬ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালেতে তিনি অংশ নেন। আধুনিক ও মোগল ঘরানার ফিউশনে তৈরি পোশাক উপস্থাপন করেন তিনি। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদি, সুতি, মসলিন ও জামদানি কাপড় ব্যবহার হয়েছে তাঁর তৈরি পোশাকে। লাল, সাদা ও কালো রঙের প্রাধান্য ছিল। পোশাকের অনুষঙ্গ হিসেবে ছিল তাঁর তৈরি গয়না ও ব্যাগ। শাড়ির সঙ্গে জ্যাকেট ব্লাউজের ব্যবহার করা হয়েছে। তাঁর পোশাকগুলোতে বাংলাদেশের ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন নেপালের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার এবং আইইসির শিক্ষার্থীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিক, ভারতের রাষ্ট্রদূত রাকেশ সুদ, চীনের রাষ্ট্রদূত কিউ গুয়োহং প্রমুখ।