প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের ভূমিকম্পে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে সামাজিক সংগঠন স্রোত ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নেপালিজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। ১৬ মে সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমীতে নেপালের দুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই দুটি সংগঠন। নেপাল, ভারত, ভুটান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের নাটক, গান ও নাচ থাকবে অনুষ্ঠানে। এ ছাড়া এসব দেশের শিল্পীদের শিল্পকর্ম ও ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী হবে। অনুষ্ঠানের প্রবেশ মূল্য ১৫০ টাকা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত টাকা নেপালি শিক্ষার্থীদের মাধ্যমে নেপালে পাঠানো হবে। বিজ্ঞপ্তি।