নোটিশ বোর্ড
প্রদর্শনী
ডলস হাউস
চট্টগ্রামের ফ্যাশন হাউস ডলস হাউস আয়োজন করেছে পোশাক প্রদর্শনীর। পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী চলবে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামের সার্সন রোডের গ্যালারি হাটখোলায়। খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ডিজাইনার আইভি হাসানের নকশা করা শাড়ি, থ্রিপিস, কুর্তা ও পাঞ্জাবি থাকবে প্রদর্শনীতে।
জীনাত ফ্যাশন
ঢাকার বনানীতে জীনাত ফ্যাশন হাউস আয়োজন করেছে বৈশাখী উৎসবের। তিন দিনের এ উৎসব শেষ হবে কাল ৬ এপ্রিল। কাল সন্ধ্যার আয়োজনে থাকছে ফ্যাশন শো।
বর্ষবিদায় ও বর্ষবরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ আয়োজন করছে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান। ‘চৈতালি উৎসবে সাজাই প্রাচ্যের অক্সফোর্ড’ শিরোনামে এই অনুষ্ঠানটি হবে ৭ এপ্রিল। সারা দিনের এই আয়োজনে থাকছে পাপেট শো, লোকজ খেলা, বায়োস্কোপ, সাপ খেলাসহ নানা কিছু। এ আয়োজনে সহায়তা করছে এশিয়ান পেইন্টস, অপ্পো, রাইট চয়েজ ডটবিডি। বেভারেজ পার্টনার হিসেবে আছে মোজো ও কফি ফ্রম ইস্ট।
পারলারে বৈশাখ
পারসোনা
বৈশাখে গ্রাহকদের জন্য পারসোনা রাখছে বেশ কিছু উপহার। ১ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চুল রিবন্ডিং ও চুল রং করায় ছাড় রয়েছে। এ ছাড়া নতুন বছরের প্রথম দিনে মাত্র ১ হাজার ৭০০ টাকার প্যাকেজে মেকআপ, চুল বাঁধা ও শাড়ি পরার সুযোগ থাকছে। পয়লা বৈশাখ ধানমন্ডি, মিরপুর ও উত্তরা শাখা খোলা থাকবে ভোর পাঁচটা থেকে। সুবাস্তু নজরভ্যালি (বাড্ডা), ওয়ারী ও চট্টগ্রাম শাখা খোলা থাকবে সকাল ছয়টা থেকে। আর গুলশান-১, গুলশান-২, বনানী ও সিলেট শাখা খোলা থাকছে সকাল আটটা থেকে।
অরা বিউটি লাউঞ্জ
পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর বেইলি রোডে অরা বিউটি লাউঞ্জ দিচ্ছে ১ হাজার ২০০ টাকায় বৈশাখী মেকওভার, চুল বাঁধা ও শাড়ি পরার সুযোগ। এই প্যাকেজটি পাওয়া যাবে বছরের প্রথম দিনটিতেই। খোলা থাকবে সকাল পাঁচটা থেকে বেলা তিনটা পর্যন্ত।