নোটিশ বোর্ড
বৈশাখের পোশাক
অ্যাড্রয়েট
বাংলার লোকশিল্পকে শাড়ি, কামিজ, পাঞ্জাবি ও টি-শার্টে তুলে এনেছে ফ্যাশন হাউস অ্যাড্রয়েট। নতুন এসব পোশাক পাওয়া যাচ্ছে অ্যাড্রয়েটের বিক্রয়কেন্দ্রে।
সাদাকালো
বৈশাখে গামছা কাপড়ের নতুন পোশাক এনেছে ফ্যাশন হাউস সাদাকালো। সাধারণত সবাই রঙিন গামছা দেখে অভ্যস্ত হলেও সাদাকালো রঙের গামছার কাপড়ে পোশাক তৈরি করেছে তারা। এ ছাড়া ব্লক, অ্যাপ্লিক, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি করা নানা ধরনের কাজ থাকছে বৈশাখের পোশাকে।

অ্যামবার লাইফ স্টাইল
পয়লা বৈশাখে ফ্যাশন হাউস অ্যামবার লাইফস্টাইল নিয়ে এসেছে নতুন পোশাক। ছেলে, মেয়ে ও শিশুদের সব পোশাক পাওয়া যাচ্ছে ১ হাজার ৬০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে। সাদা, সবুজ, লাল ও খয়েরি রঙের ছেলেদের সেমি লং পাঞ্জাবি ও মেয়েদের জন্য
রয়েছে নতুন প্যাটার্নের কুর্তা ও লং ড্রেস।
পেবেলস
পেবেলস এনেছে বৈশাখের নতুন সংগ্রহ। এ ছাড়া আছে গ্রীষ্মকালীন পোশাকের বিশাল সমাহার। ফেসবুক পেজ: facebook.com/pebblesbd
মুসলিম কালেকশন
বৈশাখের পাঞ্জাবি এনেছে পোশাকের দোকান মুসলিম কালেকশন। নানা ধরনের বৈশাখী মোটিফ ও রং ব্যবহার হয়েছে এসব পোশাকে।
বৈশাখী আয়োজন
দ্য ওয়েস্টিন
হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় থাকছে নববর্ষের বিশেষ খাবার। দুপুর ও রাতের এই বিশেষ আয়োজনে থাকছে বাঙালি খাবার।
লা মেরিডিয়ান
হোটেল লা মেরিডিয়ান বৈশাখ উপলক্ষে নানা ধরনের আয়োজন করতে যাচ্ছে। রেস্তোরাঁয় বৈশাখের দিন থাকবে বিশেষ ধরনের বাংলা খাবার ও সাজসজ্জা।
আমারি ঢাকা
গুলশানের হোটেল আমারি ঢাকা নতুন বছরে হাজির হচ্ছে দেশি খাবারের আয়োজন নিয়ে। ঢাকঢোল, চুড়ি-ফিতা, বায়োস্কোপ—নানা আয়োজনও থাকছে।
ক্লাউড বিস্ট্রো
সামুদ্রিক খাবার নিয়ে বিশেষ আয়োজন করেছে পান্থপথের রেস্তোরাঁ ক্লাউড বিস্ট্রো। পয়লা বৈশাখ থেকে তিন দিন এই আয়োজন উপভোগ করা যাবে।
হোটেল সারিনা
পয়লা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল থেকে ১০ দিনের বিশেষ বৈশাখী মেলা শুরু হচ্ছে হোটেল সারিনায়। বাঁশ, বেতসহ নানা ধরনের হস্তশিল্প ও পিঠা-পুলি থাকবে মেলায়।
হোটেল সিক্সসিজন
বাংলা নববর্ষ উপলক্ষে ১৫ থেকে ২০ এপ্রিল পর্যন্ত খাবার উৎসবের আয়োজন থাকছে হোটেল সিক্স সিজনের ভিন্ন স্বাদ রেস্তোরাঁয়।
কোল্ড স্টোন ক্রেমারি
পয়লা বৈশাখে কোল্ড স্টোন ক্রেমারিতে আইসক্রিম খেলেই সঙ্গে থাকা শিশুরা পাবে বিনা মূল্যে আরেকটি আইসক্রিম। বৈশাখের দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা নাগাদ এই আইসক্রিম খাওয়ার সুবিধা পাবে ১২ বছর পর্যন্ত শিশুরা।
খাবারের মেলা
রান্নাবিদদের সংগঠন উইমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করেছে খাবারের বৈশাখী মেলা। ১৯ এপ্রিল ঢাকার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে সারা দিনের এই আয়োজনে উপস্থিত থাকবেন খ্যাতনামা রন্ধনশিল্পীরা। মেলায় আসা দর্শকদের বিভিন্ন ধরনের রান্না করে দেখাবেন তাঁরা। এ ছাড়া রান্না নিয়ে আগ্রহীরা ৫০০ টাকায় স্টল (টেবিল) বরাদ্দ নিতে পারবেন।
ফোন: ০১৯৭৬১১১৪৪৬
সাজে বৈশাখ
পয়লা বৈশাখে সাজের ওপর বিশেষ প্যাকেজ দিচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড। ১৪২৩ টাকার বিশেষ এই প্যাকেজে থাকছে চুল, মেকআপ, শাড়ি পরানোসহ ত্বকে বৈশাখী আলপনা করে নেওয়ার সুযোগ।
নতুন ঠিকানা
পোশাকের দোকান লীলাবালির ঠিকানা বদল হয়েছে। বনানীর ১০ নম্বর রোডে যাত্রা শুরু করেছে লীলাবালির নতুন দোকান।
শুভেচ্ছা দূত
ফ্যাশন হাউস ক্যাটস আইয়ের শুভেচ্ছাদূত হলেন নেমেসিস ব্যান্ডের গায়ক ও গিটারিস্টজোহাদ রেজা চৌধুরী। এখন থেকে ক্যাটস আইয়ের পণ্যের প্রচারে ও ফটোশুটে মডেল হিসেবে উপস্থিত থাকবেন জোহাদ।
ছাড়
নভীন’স অ্যারোমা
গুলশানের নভীন’স অ্যারোমায় চলছে বৈশাখী ছাড়। বৈশাখে এখানে রিবন্ডিং করা যাবে ৫০ শতাংশ ছাড়ে। ফেসিয়াল করালে হেয়ার ট্রিটমেন্ট ফ্রি পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন ধরনের সৌন্দর্য পণ্যের ওপরে থাকছে বিশেষ মূল্যছাড়। পুরো এপ্রিল মাসজুড়ে থাকবে এই সুবিধা।
মেলা
গুলশানের ইউনিমার্ট শপিং মলে বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। ১৪ থেকে ১৬ এপ্রিলের এই মেলায় পাওয়া যাবে নিত্যপণ্য, হস্তশিল্প, বাংলা খাবার এবং থাকছে বাউল গানের আসর। এ ছাড়া নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হবে মেলার তিন দিন।