নোটিশ বোর্ড
অন্দরসজ্জা
স্থাপত্যভিত্তিক প্রতিষ্ঠান জিওম্যাট্রিতে সব ধরনের অন্দরসজ্জা, বাড়ি বা প্রতিষ্ঠানের এক্সটেরিয়র (বহিঃসজ্জা), গ্রাফিকস ডিজাইন, লোগো ডিজাইন, ফার্নিচার ডিজাইনের কাজ করাতে পারবেন। বিশিষ্ট স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনারদের পরামর্শও পাওয়া যাবে এখানে।
ফোন: ০১৭১৭৮৫৬৭৭৩
মূল্যছাড়
সানন্দা জুয়েলার্স
বাংলা নববর্ষ উপলক্ষে জুয়েলারির দোকান সানন্দা জুয়েলার্স ডায়মন্ডের গয়নায় দিচ্ছে ৩২ শতাংশ ছাড়। এ ছাড়া মজুরির ওপরে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়।
গীতাঞ্জলী জুয়েলার্স
গুলশানের গীতাঞ্জলী জুয়েলার্সে চলছে বৈশাখী মূল্যছাড়। হীরার গয়নায় ৩৬ শতাংশ ছাড় চলছে এখানে। মজুরিতেও মিলবে এই পরিমাণ ছাড়।

গরমের পোশাক
তরুণদের জন্য আরামদায়ক গরমের পোশাক এনেছে ফ্যাশন হাউস ব্যাঙ। খাটো হাতার শার্ট, টি-শার্ট, ফতুয়া, থ্রি কোয়ার্টার প্যান্ট, গ্যাবার্ডিন ও পোলো শার্ট মিলবে এখানে। প্রিন্টের নকশা ছাড়াও আছে কুল ডাইং করা পোশাক। নতুন পোশাক পাওয়া যাবে ব্যাঙের সব শোরুমে।
বিয়ের ছবি
গায়েহলুদ, বিয়ে ও বৌভাতে বিশেষ তিনটি প্যাকেজ দিচ্ছে ওয়াইফা ওয়েডিং। এ ছাড়া ছবি তোলা ও ভিডিও ধারণের ওপর থাকছে ৫০ শতাংশ ছাড়।
ফোন: ০১৯৪৪১৪৪২৪৪

সামুদ্রিক মাছের আয়োজন
২০ থেকে ২৪ এপ্রিল হোটেল লা মেরিডিয়ান আয়োজন করছে সামুদ্রিক মাছের উৎসব। স্প্যানিশ পায়ালা থেকে লেবাননের রেড স্ন্যাপার তাহিনির মতো অনেক খাবার থাকছে এই আয়োজনে। উৎসবের দিনগুলোতে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সামুদ্রিক মাছের এই স্বাদ উপভোগ করা যাবে।
নতুন শাখা
বিএফসি
রাজধানীর মিরপুর ১০ নম্বরে যাত্রা শুরু করল খাবারের দোকান বিএফসির নতুন শাখা। এই শাখায় মুরগির নানা পদ ছাড়াও মিলবে ফ্রেঞ্জ ফ্রাই, ফ্রায়েড রাইসসহ নানা ধরনের পানীয়।

একস্ট্যাসি
রাজধানীরধানমন্ডির সাতমসজিদ রোডে আট হাজার বর্গফুট জায়গা নিয়ে নতুন শাখা খুলেছে ফ্যাশন হাউস একস্ট্যাসি। নতুন এই শাখায় ছেলে ও মেয়েদের নানা ধরনের পোশাক পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন ধরনের ফ্যাশন অনুষঙ্গ মিলবে।
মেনজ ওয়ার্ল্ড
নতুন শাখা চালু হলো ছেলেদের পোশাকের দোকান মেনজ ওয়ার্ল্ডের। রাজধানীর এলিফ্যান্ট রোডের নতুন এই দোকানে অন্য সব পোশাকের সঙ্গে গরমে পরার উপযোগী নতুন ধরনের টি-শার্ট সংগ্রহ থাকছে।
প্রশিক্ষণ
গৃহসুখনে সৌন্দর্যচর্চা ও হস্তশিল্পের প্রশিক্ষণে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া বিশেষ সুবিধা মিলবে তাদের অন্যান্য কোর্সেও।
ফোন: ৯১৩৮১৩৭