নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্যচর্চায় ছাড়

ক্লিওপেট্রা: ক্লিওপেট্রা বিউটি স্যালনে শুরু হচ্ছে হেয়ার স্টাইলিং প্রচারণা। এই সময়ে ২০ শতাংশ ছাড়ে এখানে চুলের কাট, পলিশ, রিবন্ডিং, চুলের ম্যাসাজসহ নানা ধরনের সেবা পাওয়া যাবে। ১ থেকে ৩১ মে পর্যন্ত থাকবে এই সুযোগ।

গীতি’স: সৌন্দর্যচর্চাকেন্দ্র গীতি’স নিয়ে এসেছে গোল্ড ফেশিয়াল। নতুন এই ফেশিয়াল করা যাবে ৪০ শতাংশ ছাড়ে। রিবন্ডিং করালেও মিলবে একই পরিমাণ ছাড়।

ছবি আঁকা শেখা

শিশুদের ছবি আঁকা শেখানোর প্রতিষ্ঠান জুলিয়া আর্ট সেন্টারে ভর্তি চলছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের ১৬ নম্বর রোডের ৪১৬ নম্বর বাড়িতে তাদের ঠিকানা। স্কুলের প্রতিষ্ঠাতা তাসলিমা জাহান জুলিয়া বলেন, ‘ভালো ছবি আঁকার জন্য ছোটবেলা থেকেই শিশুদের তৈরি করা উচিত। আমরা যত্ন নিয়ে শিশুদের ছবি আঁকা শেখানোর চেস্টা করি।’

উদ্বোধন

সিলেটে যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউস অঞ্জন’স। ২২ এপ্রিল থেকে নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুদখানা পয়েন্টে নতুন শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ।

ছাড়

আসবাবপত্র বিক্রয় প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচারে চলছে ‘বৈশাখী ঝড়ো অফার’। পুরো বৈশাখ মাসে এখানে নগদ কেনাকাটায় ৫ থেকে ১৫ শতাংশ ছাড় মিলবে। এ ছাড়া আসবাব কেনার পর রয়েছে পুরস্কার জেতার সুযোগ।

ওয়েবসাইট: www.brothersfurniture.bd 

মেনজ ক্লাব
মেনজ ক্লাব

প্রশিক্ষণ
নববর্ষ উপলক্ষে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে শুরু হচ্ছে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ। এর মধ্যে থাকছে ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ক্যাড, ম্যাক্স, ইকেবানা, বনসাই, মার্চেন্ডাইজিং ইত্যাদি। ভর্তি চলছে। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯
মা দিবসের আয়োজন
আগামী ৮ মে মা দিবস উপলক্ষে আড়ং দিচ্ছে বিশেষ সুবিধা। অনলাইনে আড়ংয়ের ক্রেতারা মাকে নিয়ে একটি বার্তা লিখে পেতে পারেন সঙ্গীসহ কক্সবাজারের বিমান টিকিট ও মারমেইড বিচ রিসোর্টে দুই রাত তিন দিন থাকার সুযোগ। ৭ মে পর্যন্ত www.aarong.com  ঠিকানার ওয়েবসাইট থেকে কেনাকাটা করার সময় ক্রেতারা একটি অপশনে গিয়ে মাকে বার্তা লেখার সুযোগ পাবেন। সেখান থেকে পরে বিজয়ীর নাম ঘোষণা করা হবে আড়ংয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে।

রান্নার প্রতিযোগিতা
‘রান্নাও একটি অনন্য শিল্প’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশন ১৪২৩ সালের বৈশাখী রান্না প্রতিযোগিতার আয়োজন করেছে। এবারের বিষয় ‘বাঙালির ঐতিহ্যবাহী দেশীয় খাবার’। নিবন্ধন ফি ২০০ টাকা (জনপ্রতি ২টি রান্নার জন্য)। আগামী ৫ মে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ফোন: ০১৭১৫০২৬৮০১

ওয়েস্টিন
ওয়েস্টিন

গরমের পোশাক
মেনজ ক্লাব: ছেলেদের জন্য আরামদায়ক টি-শার্ট এনেছে ফ্যাশন হাউস মেনজ ক্লাব। শিশুদের জন্য বিশেষ ধরনের পাতলা কাপড়ের পোশাকও পাওয়া যাবে এখানে।

ওয়েস্টিন: ওয়েস্টিনে মিলবে নানা ধরনের শার্ট ও টি-শার্ট। গরমে পরার উপযোগী এসব পোশাকের নকশা ও কাপড় শরীরের জন্য আরামদায়ক। সামার সংগ্রহে আরও থাকছে আরামদায়ক গ্যাবার্ডিন প্যান্ট।