নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ন্যাক ফেস্ট
স্ন্যাক ফেস্ট

উৎসব
স্ন্যাক ফেস্ট ২০১৬
খাবার নিয়ে উৎসব। তাই মানুষের আগ্রহেরও কমতি ছিল না। দেশের জনপ্রিয় রন্ধনশিল্পীদের কাছ থেকে সরাসরি রান্না শিখে নেওয়ার এই সুযোগ তো বারবার আসে না। গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ঢাকার উত্তরায় প্রাণ সস স্ন্যাক ফেস্ট ২০১৬–এর আয়োজন করে ওমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সেখানে প্রতিদিন ছিল সরাসরি রান্না শেখার সুযোগ। এ ছাড়া নানা ধরনের খাবারের পরিবেশন হয় মেলায়। আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি রন্ধনশিল্পী নাজমা হুদা বলেন, ‘আমরা মানুষের ভালো সাড়া পেয়েছি। আশা করছি এমন অনুষ্ঠান সামনে আরও হবে।’
বাংলাদেশ সাউথ এশিয়ান ফ্যাশন ও লাইফস্টাইল ফেস্ট ২০১৬
৭ জুন থেকে ৩০ জুলাই বাংলাদেশ সাউথ এশিয়ান ফ্যাশন ও লাইফস্টাইল ফেস্ট ২০১৬-এর আয়োজন করা হয়েছে । মিরর মিডিয়া অ্যান্ড প্রডাকশনের আয়োজনে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলবে এই উৎসব। এতে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন ও পাকিস্তানের গয়না, প্রসাধনী, আসবাব, ভ্রমণ প্যাকেজ, পোশাকসহ নানা পণ্য পাওয়া যাবে। টেবিল বুকিং চলছে। ফোন: ০১৭১৫০৬৮৮৭৮

খাবার মেলা
পুষ্টিবিদ সিদ্দিকা কবীরের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্দিকা কবীর রিসার্চ ফাউন্ডেশন ৭ ও ৮ মে ‘রকমারি খাদ্য মেলা ২০১৬’-এর আয়োজন করেছে। মেলা হবে ঢাকার বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির আনন্দ অঙ্গনে।

নতুন দোকান
বাঙালি খাবারের আয়োজন নিয়ে যাত্রা শুরু করেছে ভোজনরসিক। ১০১ রকমের ভর্তার আয়োজন থাকছে সকাল, দুপুর, বিকেল ও রাতের খাবারে। রাজধানীর মোহাম্মদপুরের এই রেস্তোরাঁটি খোলা থাকবে সকাল থেকে রাত অবধি।

রঙ বাংলাদেশ. জেন্টল পার্ক
রঙ বাংলাদেশ. জেন্টল পার্ক

মা দিবসের আয়োজন
আমারি ঢাকা
৭ মে হোটেল আমারি ঢাকা দুপুর ও রাতের খাবারে দিচ্ছে ৩০ শতাংশ ছাড়। এ ছাড়া পাঁচজনের বেশি একসঙ্গে এলে মিলবে বিনা মূল্যে একটি কেক, ফুট ম্যাসাজ ইত্যাদি।
রঙ বাংলাদেশ
মা দিবসে রঙ বাংলাদেশ যেকোনো বয়সী মায়েদের উপযোগী পোশাক এনেছে। এ ছাড়া শ্রদ্ধাঞ্জলিতেও রয়েছে মা দিবসের বিশেষ আয়োজন। পোশাকগুলো তৈরি করা হয়েছে সুতি কাপড়ে। শোরুমের পাশাপাশি অনলাইনেও কেনাকাটা করা যাবে।
বিশেষ সুবিধা
ঢাকার গ্রিন রোডের ফেমিনা বিউটি পারলার গরমে বিশেষ প্যাকেজ সুবিধা দিচ্ছে। এই সময়ে বিয়ের সাজ করালে বিনা মূল্যে পাওয়া যাবে একটি পার্টি মেকআপ। এ ছাড়া হেয়ার রিবন্ডিং, ফেশিয়াল, পেডিকিউর ও ম্যানিকিউর করালেও পাওয়া যাবে বাড়তি সেবা।
গরমের আয়োজন
ফ্যাশন হাউস ফ্রিডম: ফ্যাশন হাউস ফ্রিডম নিয়ে এসেছে গরমের উপযোগী শার্ট ও টি-শার্ট। আরামদায়ক এসব পোশাকে বেছে নেওয়া হয়েছে আরামদায়ক কাপড় ও রং।

জেন্টল পার্ক: ফ্যাশন হাউস জেন্টল পার্ক এনেছে গরমে পরার উপযোগী পোশাক। তরুণ-তরুণীদের জন্য থাকছে গাউন, চিনো প্যান্ট, কুল, অ্যাসিড ওয়াশ পণ্যসহ সুতি, টুইল, শিফন ও জর্জেটের তৈরি পোশাক।