নোটিশ বোর্ড

রান্না প্রতিযোগিতা
কুকিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ
কুকিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বৈশাখী রান্না প্রতিযোগিতা-১৪২৩-এর পুরস্কার বিতরণ হয়ে গেল সম্প্রতি। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আসিফাতুন নেসা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে মোহাম্মদ জাহিদুল ও সাবিরা আলম। প্রতিযোগিতার আহ্বায়ক ও অন্যতম বিচারক ছিলেন মেহেরুন নেসা। অন্য বিচারকদের মধ্যে ছিলেন রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি, মনিরা সুলতানা, রিমা জুলফিকার, ফরিদা পারভীন ও আঞ্জুমান জাহিদ।
ডোনা মিডিয়া
‘তোমার রেসিপিতে রাঁধবে সবাই’ স্লোগানে শুরু হচ্ছে করপোরেট প্রতিষ্ঠানে চাকরিরত নারীদের নিয়ে রান্নার প্রতিযোগিতা ‘কুকিং স্টার ২০১৬’। ডোনা মিডিয়ার আয়োজনে এই প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে থাকছেন টনি খান। নিবন্ধনের জন্য ফোন: ০১৯৬৬৭২৪৬২৫
ঈদ ফ্যাশন
একই ছাদের নিচে পোশাক, গয়নাসহ ফ্যাশনের নানা অনুষঙ্গ নিয়ে শুরু হতে যাচ্ছে ঈদ ফ্যাশন প্রদর্শনী। এতে অংশ নেবে ২৬টি দোকান। চলবে রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীর আয়োজন করেছে পানাস ইভেন্ট, ঢাকা।
আয়োজন
ফেসবুকভিত্তিক গ্রুপ পপ অব কালার দ্বিতীয়বারের মতো আয়োজন করল পুনর্মিলনীর। ৩০ এপ্রিল চট্টগ্রামের হোটেল র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই আয়োজনে ছিল ফ্যাশন শো, গ্রুপের সদস্যদের পরিচয়পর্ব, মেকআপ প্রশিক্ষণ, র্যা ফেল ড্র ইত্যাদি। পপ অব কালারের প্রতিষ্ঠাতা অ্যাডমিন জান্নাতুল মাওয়া বলেন, ‘ফ্যাশন শোতে আমরা এই সময়ের শিশু থেকে তরুণ—সবার জীবনযাপনই তুলে ধরতে চেয়েছি। ছিল বিয়ে নিয়ে বিশেষ কিউ।’
প্রশিক্ষণ
গৃহসুখন
২৫টি হালুয়া তৈরির স্বল্পমেয়াদি প্রশিক্ষণে ভর্তি চলছে গৃহসুখনে। সৌন্দর্য প্রশিক্ষণে চলছে ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুবিধা। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯
ফটোফি
দুই মাসের বেসিক আলোকচিত্র প্রশিক্ষণের আয়োজন করেছে ফটোফি একাডেমি অব ফাইন আর্ট ফটোগ্রাফি। ভর্তির শেষ সময় ২৭ মে।
ফোন: ০১৭১৩০৭৬৯৯৫
মেলা
সার্চিং ইনফিনিটির আয়োজনে ২৬ থেকে ২৮ মে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন ই-কমার্স উৎসব। ‘ন্যাশনাল মিড সামার ই-কম ফেস্ট ২০১৬’ নামের এ আয়োজন হবে রাজধানীর ধানমন্ডির সেলিব্রেটিং কনভেনশন সেন্টারে। মেলায় নতুন নানা ধরনের পোশাক, গয়না, সৌন্দর্যপণ্য, ঘর সাজানোর জিনিসপত্রসহ অংশ নিচ্ছে ঢাকা মেলা ডটকম। উৎসব চলবে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।