নোটিশ বোর্ড

বিয়ের ছবি
এই মৌসুমে বিয়ের ছবি ও ভিডিওগ্রাফির ওপর বিশেষ প্যাকেজ দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। বিভিন্ন প্যাকেজের সঙ্গে পাওয়া যাবে ফটোবুক।
ওয়েব: www.weddingbangladesh.org
গরমের পোশাক
ওয়ারাহ
সাদা-কালো রঙের নকশার পোশাক এনেছে ফ্যাশন হাউস ওয়ারাহ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়। রাজধানীর বনানীর ১০/এ সড়কে তাদের ঠিকানা।
মুসলিম কালেকশন
ছেলেদের জন্য গরমের উপযোগী শার্ট এনেছে মুসলিম কালেকশন। সুতি কাপড়ের হাফহাতা ও ফুলহাতা এসব শার্টে প্রিন্ট ও চেক ছাড়াও নানা নকশা থাকছে।
বিয়ের আয়োজন
বিয়ের আয়োজনে মঞ্চ, হলুদের গয়না, তত্ত্ব, মেহেদি, ছবি ও ভিডিও ধারণ ইত্যাদির আয়োজন করে দিচ্ছে ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টস। গ্রাহকের বাজেটের মধ্যেই নানা ধরনের প্যাকেজ থাকছে তাদের।
ফোন: ০১৯৪৪১৪৪২৪৪
মেলা
যারা ভিড় এড়িয়ে ঈদের কেনাকাটা করতে চান, তাদের কথা মাথায় রেখেই এখন চলছে এক মেলা। রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে (ধানমন্ডি ২৭ নম্বর সড়ক) সাতকাহন ইভেন্টোর উদ্যোগে ‘ঈদ আড়ং’ নামে তিন দিনের এ মেলা শুরু হয়েছে গতকাল ২৩ মে। চলবে আগামীকাল ২৫ মে পর্যন্ত। ২৭ জন নারী উদ্যোক্তা এতে অংশ নিচ্ছেন। মেলায় গয়না, প্রসাধনী, পাটপণ্য, ঘর সাজানোর পণ্য ইত্যাদি পাওয়া যাচ্ছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা খোলা।
প্রশিক্ষণ
সৌন্দর্য ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ রাহিমা সুলতানার প্রশিক্ষণে শুরু হতে যাচ্ছে স্পা, মেকআপ, চুল ও ত্বকের যত্নের ওপর বিশেষ কোর্স। কোর্সে ভর্তি হলে বিনা মূল্যে ইয়োগা ও মেডিটেশন ক্লাসের সুবিধা পাওয়া যাবে। ফোন: ০১৭৪১২১৯৬২৪
ছাড়

রঙ বাংলাদেশ
অনলাইনে কেনাকাটা জনপ্রিয় করতে রঙ বাংলাদেশ দিচ্ছে বিশেষ ছাড়। ঈদ উপলক্ষে অনলাইনে রঙ বাংলাদেশের পণ্য কিনলেই পাবেন ১০ শতাংশ ছাড়। এ ছাড়া বাড়িতে পণ্য পৌঁছানোর পর দাম পরিশোধের সুবিধা থাকবে। এই সুযোগ পাওয়া যাবে ৩০ জুন পর্যন্ত। ওয়েবসাইট: www.rang-bd.com
ইনফিনিটি
ইনফিনিটির চারটি শাখায় গরমের পোশাকে দেওয়া হচ্ছে ২০ থেকে ৫০ শতাংশ ছাড়। ঢাকার বসুন্ধরা সিটি,
যমুনা ফিউচার পার্ক, উত্তরা ও সিলেটের ইনফিনিটির শাখায় এই সুবিধা পাবেন ক্রেতারা।
আবর্তন
ফ্যাশন হাউস আবর্তনের নির্দিষ্ট কিছু শাখায় পোশাকের ওপর চলছে বিশেষ মূল্যছাড়। সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে কামিজ, ফতুয়া, কুর্তা, শার্ট, শাড়িসহ নানা ধরনের পোশাক কেনা যাবে যমুনা ফিউচার পার্ক, ওয়ারী, মিরপুর ১০ ও সিদ্ধেশ্বরীতে আবর্তনের শোরুমে।
নতুন শাখা
ফ্যাশন হাউস ডিমান্ডের নতুন শাখা চালু হলো মিরপুরে। ১৯ মে নতুন শাখার উদ্বোধন করেন মডেল ও অভিনেতা নিরব। নতুন শাখায় ঈদের পাঞ্জাবি ও শার্টসহ সব পোশাকই পাওয়া যাবে।