নোটিশ বোর্ড

প্রদর্শনী
ঈদ উপলক্ষে আরমাদিও নতুন পোশাক নিয়ে আয়োজন করছে পোশাক প্রদর্শনী। থাকবে সুতি কাপড়, লিনেন, জর্জেট ও সিল্কের ওপর কারুকাজ করা মেয়েদের কামিজ, শাড়ি ও ছেলেদের পাঞ্জাবি। প্রদর্শনী চলবে ৩ জুন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। বনানীর ১৭ নম্বর সড়কে (ব্লক–সি) তাদের দোকানে প্রদর্শনীটি চলবে।
সৌন্দর্যচর্চায় ছাড়
পারসোনা
তিনটি বিশেষ প্যাকেজ দিচ্ছে পারসোনা। ১ হাজার ৩০০ টাকার গ্লোয়িং অ্যাঞ্জেল, ১ হাজার ৮০০ টাকার গ্লোরিয়াস বিউটি ও ২ হাজার ৭০০ টাকার ড্যাজলিং স্টার নামের তিনটি প্যাকেজের আওতায় থাকছে তিন ধরনের সুবিধা। এ ছাড়া রিবন্ডিং করালে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়। চুলে ১০টি স্টিক হাইলাইট করালে দুটি করা যাবে বিনা মূল্যে। ১৫ রমজান পর্যন্ত এ সুবিধা পাবেন গ্রাহকেরা।
অরা বিউটি লাউঞ্জ
ছাড় চলছে অরা বিউটি লাউঞ্জে। এখানে ফেসিয়াল করালে পা মালিশ বিনা মূল্যে পাওয়া যাবে। এ ছাড়া সাড়ে নয় হাজার টাকায় মিলবে হেয়ার রিবন্ডিং। বিশেষ এই ছাড় চলবে ১৫ রমজান পর্যন্ত।

নতুন পণ্য
বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল ভারতীয় সৌন্দর্যপণ্য অর্গানিক হারভেস্ট। ২৪ মে রাজধানীর গুলশানের ইউনিমার্ট সুপারশপে একটি অনুষ্ঠানে এটি বাজারে ছাড়া হয়। সাবান, শ্যাম্পু, ফেসওয়াশ, বডিওয়াশ, লিপবামসহ সৌন্দর্যচর্চার ৭২টি পণ্য রয়েছে অর্গানিক হারভেস্টের। অনুষ্ঠানে অগ্রণী হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব এম রহমান বলেন, ‘জনপ্রিয় পণ্য হিসেবে অর্গানিক হারভেস্টের সুনাম রয়েছে। এর সব পণ্যই প্রাকৃতিক উপাদানে তৈরি করা হয়। ফলে ত্বকের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।’
মেকআপ উৎসব
৩ ও ৪ জুন রাজধানীর হোটেল সারিনায় হবে মেকআপ উৎসব। বাংলাদেশ মেকআপ ফেস্টিভ্যাল-২ শিরোনামে এই উৎসবের আয়োজন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান বাংলা শপার লিমিটেড। প্রসাধনসামগ্রী বিক্রি করে—এমন ৩০টির বেশি অনলাইন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই উৎসবে। উৎসব চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। উৎসবে মেকআপ আর্টিস্টদের পরামর্শ পাওয়া যাবে বিনা মূল্যে। এ ছাড়া সেলফি প্রতিযোগিতাও থাকছে উৎসবে।
নতুন পর্দা
ঈদ উপলক্ষে নানা ধরনের পর্দা, কুশন কভার, বালিশের কভার, বিছানার চাদর, সোফার কভার পাওয়া যাবে রাজধানীর ইসলামপুরের চায়না মার্কেটের দোকান এ হাকিম ট্রেডার্সে। এখন চলছে বিশেষ ছাড়। এ ছাড়া থাকছে নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয়ে বিদেশ ভ্রমণের সুযোগ।
মূল্যছাড়
টপ টেন ফ্যাব্রিকস অ্যান্ড টেইলার্স দিচ্ছে কাপড়ের ওপর ১০ শতাংশ মূল্যছাড়। রমজান মাসজুড়ে এই সুবিধা পাওয়া যাবে টপটেনের সব শাখায়। এ ছাড়া ঈদ সামনে রেখে টপটেন নিয়ে এসেছে বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের কাপড়।

ইতালীয় খাবার উৎসব
ঢাকা ও চট্টগ্রামের র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেনে শুরু হয়েছে ইতালীয় খাবার উৎসব। ঢাকায় গতকাল ৩০ মে শুরু হওয়া এই উৎসব চলবে ৫ জুন পর্যন্ত। আর চট্টগ্রামে শুরু হবে আজ ৩১ মে, শেষ হবে ৬ জুন। উৎসবে ইতালির জনপ্রিয় বিভিন্ন খাবার ও পানীয় তৈরি করবেন শেফ আন্তোনিও গ্রাভাগনোর। উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেনের মহাব্যবস্থাপক ক্রিস্টোফ ভোগেলি বলেন, ‘ইতালীয় খাবারের স্বাদ ভোজনরসিকদের কাছে তুলে ধরতেই এই আয়োজন।
উৎসবে আসা লোকজনের জন্য আছে কুপন। কুপন বিজয়ী পুরস্কার হিসেবে পেতে পারেন সঙ্গীসহ রোমে যাওয়া-আসার বিমান টিকিট এবং এক রাত র্যা ডিসন ব্লু রোমে থাকার পুরস্কার।’
ইফতার আয়োজন
রমজান মাস উপলক্ষে দেশি-বিদেশি ইফতারি তৈরি করবে গুলশান-২-এর হোটেল লং বিচ স্যুটস। এ ছাড়া পুরো রমজান মাসে বুফে ডিনার ও সেহ্রিতে সেট মেন্যুর স্বাদ নেওয়া যাবে এখানে। ইফতার অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
ফোন: ৫৫০৪৯৭১২-১৮