নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারমনি স্পা
হারমনি স্পা

ইফতারি ও সেহরি
রোজা উপলক্ষে স্বাস্থ্যকর ইফতারি ও সেহরি বিভিন্ন পদ বাড়িতে পৌঁছে দিচ্ছে ডায়েট কাউন্সেলিং সেন্টার। প্রতিদিন বেলা ১১টা থেকে অর্ডার করা যাবে। জনপ্রতি ২০০ টাকা থেকে শুরু ইফতার বা সেহ্রির খাবার। ফোন: ০১৭১৮৯০২৭২৪
ঈদ মেলা
অনলাইনের ৪টি ফেসবুক পেজ—উৎসাহ, স্ট্রিংজ, সিক্স ইয়ার্ডস স্টোরি ও সুইট পটেটো নিয়ে শুরু হবে ‘ঝালমুড়ি’র দ্বিতীয় আয়োজন। ১০ থেকে ১৪ জুন বনানীর ইনোটেল ব্যাটন রুজ রেস্তোরাঁর ব্যাংকুয়েট হলে হবে ঝালমুড়ির ঈদ প্রদর্শনী। পাওয়া যাবে নেপালি গয়না, তাঁতের শাড়ি, হাতে আঁকা মসলিন শাড়ি, কুর্তা, কামিজ, আধুনিক নকশা ও কাটের ব্লাউজ পিস, টপ, রুপা ও তামার তৈরি গয়না ইত্যাদি।
সৌন্দর্যচর্চায় ছাড়
হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন
ঈদ উপলক্ষে হারমনি স্পাতে থাকছে বিশেষ সৌন্দর্য প্যাকেজ। এসব প্যাকেজে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এ ছাড়া রমজান মাসে ফেসিয়াল করালে বিনা মূল্যে মিলবে অয়েল ম্যাসাজ ও শ্যাম্পু। বিশেষ এই সুবিধা পাওয়া যাবে ২০ রমজান পর্যন্ত।

ওমেন্স ওয়ার্ল্ড
রমজানে তিনটি বিশেষ প্যাকেজ দিচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড। সিলভার, গোল্ড ও প্লাটিনাম প্যাকেজে খরচ হবে ১ হাজার ১০০ টাকা, ১ হাজার ৬০০ টাকা ও ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া চুলে আটটি স্টিক হাইলাইট করালে দুটি করানো যাবে বিনা মূল্যে। এ সুবিধা থাকবে ১৫ রমজান পর্যন্ত।

নতুন দোকান
তরুণদের জন্য স্টাইলিশ পোশাক নিয়ে যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউস র’নেশন। ছেলেদের সব ধরনের পোশাক মিলবে এখানে। র’নেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দোকানের উদ্বোধন করেছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। বনানীর ২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে তাদের ঠিকানা।

নতুন প্রসাধন
মালয়েশিয়ার প্রসাধন পণ্য অ্যানশেনটর এখন থেকে পাওয়া যাবে বাংলাদেশে। ২ জুন রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে নতুন এই প্রসাধন পণ্য বাংলাদেশে বাজারজাতকরণের ঘোষণা দেয় যৌথভাবে উইপ্রো-উনযা ওভারসিস লিমিটেড ও বাংলাদেশি প্রতিষ্ঠান এসএমভি কনজুমার লিমিটেড। অ্যানশেনটরের বিভিন্ন ধরনের পণ্যের মধ্যে থাকবে বডি লোশন, হ্যান্ড লোশন, সুগন্ধি শাওয়ার জেল, ট্যালকম পাউডার, ডিওডরেন্ট স্টিকসহ নানা পণ্য।