নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাসাবোতে আড়ং
দক্ষিণ ঢাকার বাসাবোতে আড়ংয়ের ১৬তম শাখার উদ্বোধন হয়ে গেল। ৮ জুন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ‘কেসিএমজি’ নামের এই শাখাটির উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। এ সময় ব্র্যাক এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ পরিচালক তামারা হাসান আবেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে এখানে থাকছে নতুন নতুন ঈদ সংগ্রহ। প্রায় ৮ হাজার ৮০০ বর্গফুট আয়তনের এ শাখাটির ঠিকানা: ১/গ, মধ্য বাসাবো। 
এ ছাড়া পুরান ঢাকার বাসিন্দাদের সুবিধার্থে ওয়ারী শাখাটি স্থানান্তরিত হয়েছে এ কে ফেমাস টাওয়ারে (৪১, র্যাং কিন স্ট্রিট)।

মাদল
মাদল

নতুন পরিসরে মাদল
রাজধানীর পান্থপথে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে মাদল৷ ৫৬/৪ পিশ্চম পান্থপথ ঠিকানার নিচতলায় থাকছে মাদল শস্যভান্ডার৷ এখানে মিলবে কৃষিজাত পণ্য৷ আর দোতলায় মাদল লাইফস্টাইলে পাবেন শাড়ি, পোশাক ও গয়না৷

সৌন্দর্যচর্চায় ছাড়

১৭ রমজান পর্যন্ত রেড বিউটি স্যালনে চলছে সৌন্দর্যচর্চার ওপর বিশেষ ছাড়। ছাড়ে ১ হাজার ৫০০ টাকায় মিলবে ফেসিয়াল ও পেডিকিউর-ম্যানিকিউর। এ ছাড়া মাথা ও পায়ের ম্যাসাজ মাত্র ১ হাজার টাকায়।

নতুন দোকান

সাবিনা’স ওয়ার্ডরোব
রাজধানীর মিরপুর ডিওএইচএসে যাত্রা শুরু করেছে দুটি দোকান। একই ছাদের নিচে নতুন দুই দোকানে পাওয়া যাবে পোশাক-আশাক ও পারলারের সেবা। সাবিনা মেহেদির পরিচালনায় সাবিনা’স ওয়ার্ডরোবে পাওয়া যাবে নানা নকশার শাড়ি, ব্লাউজ, গয়না, কুর্তা ও থ্রিপিস। শাহনাজ পারভীনের পরিচালনায় শি বিউটি পারলারে পাওয়া যাবে সৌন্দর্যচর্চার নানা রকম সুবিধা। মিরপুর ৯ নম্বর রোডের ১০১২ নম্বর বাড়ি—এই দুটি দোকানের ঠিকানা।

হোম প্রো
নতুনভাবে যাত্রা শুরু করল আসবাবপত্র বিক্রয় ও অন্দরসজ্জা প্রতিষ্ঠান হোম প্রো। ৩ জুন বনানীর ১৫ নম্বর রাস্তার এই দোকানের উদ্বোধন করেন তারকা দম্পতি তৌকীর-বিপাশা জুটি। বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সোফা, ডাইনিং টেবিল, কিচেন কেবিনেটসহ নানা ধরনের আসবাব মিলবে এখানে।

পর্দা কিনে ভ্রমণ
ঢাকার ইসলামপুরের এ হাকিম ট্রেডার্সে পাওয়া যাচ্ছে নতুন ধরনের পর্দা ও কভার। এখান থেকে একসঙ্গে ৭০ হাজার টাকার কেনাকাটা করলে সাজেক ভ্যালিতে ভ্রমণের সুবিধা পাওয়া যাবে। ৪ জুলাই পর্যন্ত এ সুবিধা মিলবে।

গ্রিলার্স চ্যালেঞ্জ ২০১৬
ন্যানদোস রেস্তোরাঁ আয়োজন করে ‘ন্যানদোস মাস্টার গ্রিলার চ্যালেঞ্জ ২০১৬’। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়ে গেল ৫ জুন ন্যানদোসের গুলশান ১ শাখায়। এক মাস আগে বাংলাদেশে ন্যানদোসের চারটি শাখার গ্রিলারদের নিয়ে এই আয়োজন শুরু হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন গুলশান ১ শাখার গ্রিলার জহিরুল ইসলাম। যিনি অংশ নেবেন মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড বেস্ট গ্রিলার প্রতিযোগিতায়। বাংলাদেশ পর্বের এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুজানা জাফর, লা মেরিডিয়ানের নির্বাহী শেফ অলিভার লরো, রন্ধনশিল্পী রাহিমা সুলতানা, ঢাকা ফুডিজের প্রতিষ্ঠাতা আশিকুর রহমানসহ অনেকে।

গৃহসুখন
গৃহসুখন

মেহেদি উৎসব
১৬ জুন থেকে গৃহসুখনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মেহেদি উৎসব। এই সময়ের মধ্যে উৎসবের রঙে রাঙিয়ে নিতে পারেন নিজেকে। এ ছাড়া গৃহসুখনে সৌন্দর্য ও হস্তশিল্প কোর্সে প্রশিক্ষণ চলছে।

টি-শার্টে রূপসী বাংলা

রূপসী বাংলার আলোকচিত্র দিয়ে টি-শার্টের নকশা করেছে নিত্য উপহার। নতুন নকশার এই টি-শার্ট এখন বাজারে। আলোকচিত্র প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ১৫টি ছবি দিয়ে করা হয়েছে এই টি-শার্ট। জার্সি কাপড় ব্যবহার করা হয়েছে এতে। এ ছাড়া বিজয়ী ১২ জন আলোকচিত্রীকে ১০ জুন শর্ট ফিল্ম ফোরাম ও নিত্য উপহার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়।