নোটিশ বোর্ড

ঈদের ছুটিতে
গাজীপুরের গ্রিন টেক রিসোর্টে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ছাড়। ঈদের দিন থেকে পরবর্তী ১০ দিন এখানে রুম ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় মিলবে। খাবারে থাকছে ১২ শতাংশ ছাড়। রুম ভাড়া নিলে এই সময়ে বিনা মূল্যে সুইমিং পুল ব্যবহার ও বোটিং করা যাবে।
বিয়ের ছবি
ওয়েডিং বাংলাদেশ
জন্মদিন ও বিয়ের ছবি তোলার প্রতিষ্ঠান ওয়েডিং বাংলাদেশ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ প্যাকেজ। ঈদের আগে বা পরে বিয়ের ছবি তোলার বুকিং দিয়ে পেতে পারেন হেলিকপ্টার ভ্রমণের সুযোগ। ওয়েব: www.weddingbangladesh.org
ওয়েডিং কালার প্লাস
বিয়ের ছবি তোলার ওপর সামার প্যাকেজ দিচ্ছে ওয়েডিং কালার প্লাস। প্রি ওয়েডিং, ওয়েডিং ও পোস্ট ওয়েডিং—এই তিনটি প্যাকেজ একসঙ্গে বুকিং দিলেই ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ফোন: ০১৬১৫০০৫৬৭৬

বিয়ের ছবির আলোকচিত্রী সম্মেলন
বিয়ের ছবির আলোকচিত্রীদের সংগঠন মায়েস্ত্রোর আয়োজনে ২৭ থেকে ২৯ মে রাজধানীতে হয়ে গেল একটি আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ ওয়েডিং ফটোগ্রাফার্স ইন্টারন্যাশনাল কনফারেন্স (বিডব্লিউপিআইসি) শিরোনামের এই সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। বাংলাদেশের বিভিন্ন শহর থেকে আসা আলোকচিত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন ফিলিপাইন, গ্রিস, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিয়ের ছবির জনপ্রিয় আলোকচিত্রীরা। সম্মেলনে বাংলাদেশের আলোকচিত্রী জোবায়ের হোসেন শুভ অর্জন করেন ক্র্যাফটম্যানশিপের (সিডব্লিউপিপিএ) সদস্যপদ, যার মাধ্যমে এরপর থেকে ডব্লিউপিপির সদস্য নির্বাচনের সময় বিচারক হিসেবে উপস্থিত থাকতে পারবেন তিনি।
নতুন শাখা
বিশ্বরঙ
কুমিল্লায় যাত্রা শুরু হলো বিশ্বরঙ বাই বিপ্লব সাহার নতুন শাখা। ২৪ জুন কুমিল্লার কান্দিরপাড়ের নজরুল ইসলাম অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ফ্যাশন হাউসটির স্বত্বাধিকারী বিপ্লব সাহা। নতুন নকশার সব পোশাক ও অনুষঙ্গ পাওয়া যাবে এখানে।
মান্যবর
রাজধানীর যমুনা ফিউচার পার্কের লেভেল-২-এ নতুন শাখা চালু করেছে মান্যবর। এখানে পাওয়া যাবে বিয়ের জমকালো পোশাক।
নতুন পোশাক
আইকনিক ফ্যাশন গ্যারেজ
আইকনিক ফ্যাশন গ্যারেজে মিলবে চলতি ধারার ঈদপোশাক। কেপ ড্রেস, স্কার্ট, গাউন, ম্যাক্সি ড্রেস, কুর্তা, সালোয়ার-কামিজসহ নানা ধরনের পোশাক পাওয়া যাবে এখানে।
রঙ বাংলাদেশ
রাজধানীর মিরপুর-৬-এর ১ নম্বর সড়কের প্রমিজ টাওয়ারে রঙ বাংলাদেশের পোশাক পাওয়া যাবে চাঁদরাত পর্যন্ত। এখানে রঙ বাংলাদেশের নতুন শাখা চালুর কাজ চলছে। তবে ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সেখানে পোশাক বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
বর্ষপূর্তি
যমুনা ফিউচার পার্কের লেভেল ১-এ প্রসাধন সামগ্রীর দোকান কসমেটিক ফ্রিকের এক বছর পূর্তি হলো ২৬ জুন। বর্ষপূর্তির আয়োজন উদ্বোধন করেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। এরপর দোকানে আগত ক্রেতাদের দেন নানা রকম রূপ-বিষয়ক পরামর্শ। দেশ-বিদেশের নামী ও মানসম্মত সব ধরনের প্রসাধন পাওয়া যায় এখানে। ফেসবুক: web.facebook.com/ Cosmeticfreak/