নোটিশ বোর্ড

নতুন দোকান
দেশি-বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের ফ্যাশন অনুষঙ্গ নিয়ে ঢাকার বনানীতে চালু হয়েছে দোকান লীলাবালি লাইফস্টাইল। এখানে নানা ব্র্যান্ডের জুতা, সুগন্ধি, ব্যাগ, কসমেটিকস পণ্য, গয়না ও উপহারসামগ্রী পাওয়া যাচ্ছে। ঠিকানা: প্লট: ৩০, ব্লক: ডি, সড়ক: ১০, বনানী, ঢাকা।
ভারতে বিবি রাসেলের দোকান
ভারতের জয়পুরে যাত্রা শুরু করেছে ডিজাইনার বিবি রাসেলের নতুন দোকান রাজস্থালি। ২৫ জুন নতুন দোকানের উদ্বোধন করেন বিবি রাসেল। ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা নতুন এই দোকানে পাওয়া যাবে রাজস্থানের স্থানীয় হস্তশিল্পের পোশাক ও নানা অনুষঙ্গ।
ছাড়
গ্রামীণ ইউনিক্লো
গ্রামীণ ইউনিক্লোতে চলছে বর্ষপূর্তির বিশেষ ছাড়। চলতি মাসে তিন বছর পূর্ণ করা গ্রামীণ ইউনিক্লোর নয়টি শাখায় এ ছাড় মিলবে। গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, ‘আমরা জাপানি প্রযুক্তি ও ব্যবস্থাপনায় মানসম্পন্ন পোশাক তৈরির
চেষ্টা করছি। আগামীতে আরও নতুন শাখা চালু করে সাধারণ মানুষের কাছে আমাদের পণ্য পৌঁছে দিতে চাই।’

ভ্যালেন্টিনা
ভ্যালেন্টিনা বিউটি পারলারের বসুন্ধরা শাখায় চলছে বিশেষ ছাড়। এখানে সব ধরনের সেবায় গ্রাহক পাচ্ছেন ১০ শতাংশ ছাড়। ঠিকানা: ক/৬ হ্যাভেলি কমপ্লেক্স (তৃতীয় তলা), প্রধান গেট, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।
প্রশিক্ষণ
বাড়ির বাইরের অংশ সাজানোর প্রশিক্ষণ দিচ্ছে ধানমন্ডির এক্সটেরিয়র ইন্টেরিয়র প্রাইভেট লিমিটেড। ঘরের ভেতরের মতো বাইরের দিকটাও পরিপাটি করে সাজাতে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তারা। যোগাযোগ: বাড়ি: ৩৮/এ, সড়ক: ৯/এ, ধানমন্ডি, ঢাকা।
মেদ কমাতে
শরীরের বাড়তি মেদ কমাতে বাইকম থেরাপি দিচ্ছে ঝুমু খান লেজার মেডিকেল। এর মাধ্যমে প্রতি সেশনে এক থেকে দুই কেজি করে ওজন কমানো যায়। এ ছাড়া বডি শেপিংয়ের জন্য কাটা-ছেঁড়া না করেই আলট্রাসনিক লাইপোলাইসিস সেবার মাধ্যমে শরীরের চর্বি কমানো হয়। ফোন: ০১৭২৭০০১১৯৯
বেড়ানো
কক্সবাজারেরউইন্ডি টেরেস হোটেল এই মৌসুমে দিচ্ছে বিশেষ প্যাকেজ। অত্যাধুনিক এই হোটেলের মনোরম পরিবেশে থাকা, ঘোরা ও খাবারের ওপর নানা ধরনের সুবিধা দিচ্ছে। ফোন: ০১৯১১১০২৯৩২
ছবি আঁকার কর্মশালা
শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে ৬ থেকে ২৪ বছর বয়সীদের জন্য ছবি আঁকা শেখার কর্মশালা। তিন মাসের এই কর্মশালা অনুষ্ঠিত হবে ঢাকার বনানীতে। ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন ২২ ও ২৯ জুলাই শিল্পীর বনানীর স্টুডিওতে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩