নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডব্লিউসিএবির চুক্তি সাক্ষর অনুষ্ঠান
ডব্লিউসিএবির চুক্তি সাক্ষর অনুষ্ঠান

সাজে বিশেষ সুবিধা
বর্ষায় ত্বকের যত্ন নিতে বিশেষ সুবিধা দিচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড। প্যাকেজের আওতায় রয়েছে ফেসিয়াল, পেডিকিওর ও ম্যানিকিওর। প্যাকেজে সেবা নেওয়া যাবে সর্বনিম্ন ৬০০ টাকায়।
প্রশিক্ষণ
l গৃহসুখনে সৌন্দর্যচর্চা ও হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সে চলছে ৫০ শতাংশ ছাড়। এ ছাড়া রান্নাসহ নানা ধরনের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ফোন: ০২৯১৩৮১৩৭
l বিউটি পারলার পরিচালনার খুঁটিনাটি নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে লিংগারিং লুক ইনস্টিটিউট। ২৯ জুলাই হবে প্রশিক্ষণ। কোর্স ফি তিন হাজার টাকা। ফোন: ০১৮১৭৭৫২২৪০
খাবারের আয়োজন
l রাজধানীর গুলশানে হোটেল আমারিতে ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে বিশেষ খাবারের আয়োজন ‘থিম নাইট’। সপ্তাহের প্রতি রবি থেকে বুধবার পর্যন্ত চলবে এই আয়োজন। ভারতের জনপ্রিয় কারি, বিরিয়ানি ও দক্ষিণ ভারতের বিভিন্ন খাবার মিলবে থিম নাইটে। এ ছাড়া প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এখানে জনপ্রিয় থাই খাবারের আয়োজন থাকছে।

l রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুরু হচ্ছে পাঞ্জাবি খাবারের বিশেষ আয়োজন। ২৭ থেকে ৩১ জুলাই রাতের খাবারে মিলবে এই পাঞ্জাবি স্বাদ। নিয়মিত নানা পদের সঙ্গে আমিষ ও নিরামিষভোজীদের জন্য ভারতের পাঞ্জাব অঞ্চলের খাবার হিসেবে থাকছে রাজমা কি টিক্কি, শিয়ালকটি পনির টিক্কা, চিকেন গিলাফি শিকসহ নানা পদ। 

একসঙ্গে কাজ

রান্নাবিদদের সংগঠন উইমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউসিএবি) এবং বিজ্ঞাপনী সংস্থা ইনভেন্টর অ্যাডভারটাইজিং লিমিটেড এখন থেকে একসঙ্গে কাজ করবে রান্নার নানা আয়োজনে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউসিএবির প্রেসিডেন্ট রান্নাবিদ নাজমা হুদা, সাধারণ সম্পাদক লবি রহমান, ইনভেন্টরের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম ও ক্রিয়েটিভ অ্যান্ড কনটেন্ট প্রধান সাইফুল ইসলাম খান।

.
.

শিলংয়ে বাংলাদেশের পোশাক প্রদর্শনী
ভারতের মেঘাল​য় অঙ্গরাজ্যের শিলংয়ে হয়ে গেল ‘এশিয়ান কনফ্লুয়েঞ্জ নদী উৎসব ২০১৬।’ ১৫ ও ১৬ জুলাই এই উৎসবে অংশ নেন বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার ও নেপাল। এ উৎ​সবে ছিল বাংলাদেশের পোশাকের প্রদর্শনী। বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার এবং আজিয়ার টুরিজমের ব্যবস্থাপনা পরিচালক শাহীদ হোসেন তাঁর উদ্যোগ ইন্ডিগো ডাইংয়ের পোশাক নিয়ে অংশ নিয়েছেন এ​ আয়োজনে। খাদি, সিল্ক, সূচিশিল্প ও নীলে রাঙানো এসব পোশাক নজর কাড়ে দেশি-বিদেশি দর্শনার্থীদের। প্রদর্শনী উদ্বোধন করেন মিজোরামের মুখ্যমন্ত্রী শ্রী লাল থানওয়ালা। বাংলাদেশ থেকে প্রদর্শনীর সামগ্রিক কাজে সহযোগিতা করে ইএমকে সেন্টার। লিপি খন্দকার প্রদর্শনী নিয়ে বলেন, ‘প্রদর্শনীর মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের সমসাময়িক পোশাকের ধারা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। অনেক দেশের প্রতিনিধিরা বাংলাদেশে এসে পোশাক রপ্তানির আগ্রহ দেখিয়েছেন। এ ছাড়া বেশ কিছু জায়গায় আমার প্রদর্শনীর আমন্ত্রণ পেয়েছি। যা আমাদের ফ্যাশন শিল্পের জন্য ভালো খবর।’