নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নৌ-ভ্রমণ
বাংলাদেশের নানা ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এলিগ্রো ট্যুরস দুটি নৌ-ভ্রমণের আয়োজন করেছে। ১৮ আগস্ট থেকে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে ইলিশ ট্যুরের। লক্ষ্মীপুরের মতির হাট এবং মজু চৌধুরীর হাটে পর্যটকেরা জেলেদের সঙ্গে দিনের এক বেলা কাটানো এবং ইলিশ মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন। এ ছাড়া থাকবে নদীতে গোসল করা, নৌকাভ্রমণ, নদীতে সূর্যাস্ত উপভোগ, ইলিশ মাছের বারবিকিউ সন্ধ্যা, ইছহাক চৌধুরী জমিদারবাড়ি পরিদর্শন এবং বনভোজন। দুই দিন, দুই রাতের এই ভ্রমণে ঢাকা থেকে শীতাতপনিয়ন্ত্রিত বাসে যাওয়া-আসা এবং লক্ষ্মীপুরে শীতাতপনিয়ন্ত্রিত হোটেল কক্ষে রাতযাপনের ব্যবস্থা থাকছে।
২৫ আগস্টের আয়োজনে শীতলক্ষ্যা নদীতে দুই দিনের নৌ-ভ্রমণের সুযোগ থাকছে। বর্ষায় নদীমাতৃক বাংলার সৌন্দর্য উপভোগ, মুড়াপাড়া জমিদারবাড়ির প্রত্নতত্ব নিদর্শন দেখা, বিভিন্ন রকম খেলাধুলা ছাড়াও বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দময় গল্প ও আড্ডার আমেজ পাওয়া যাবে দুই দিন ও দুই রাতের শীতলক্ষ্যার নৌ-ভ্রমণে। ফোন: ০১৭১৩১৮৫৪১৫।

আয়োজন
আয়ুর্বেদিক পদ্ধতিতে চুল ও ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে হারমনি স্পা আয়োজন করেছে হেয়ার ও স্কিন ওয়েলনেস ক্যাম্পেইন। এই আয়োজনে নতুন চুল গজানো, ব্রণের চিকিৎসা ও ত্বক উজ্জ্বল করার ট্রিটমেন্ট প্যাকেজের ওপর রয়েছে ২০ শতাংশ ছাড়। এই ক্যাম্পেইন চলবে আগস্ট মাসজুড়ে। ফোন: ০১৭১৬৭৪৯৪৭৯

.
.

অরা বিউটি লাউঞ্জ
বর্ষাজুড়ে বেইলি রোডের অরা বিউটি লাউঞ্জ বিয়ের সাজে দিচ্ছে বিশেষ সুবিধা। এই সময়ে এখানে এক্সক্লুসিভ বউসাজের সঙ্গে একটি পার্টি মেকআপ মিলবে বিনা মূল্যে। বাগদান, হলুদ, আক্দ, বিয়ে ও বউভাতের অনুষ্ঠানের জন্য নতুন বউয়ের সাজের কয়েকটি প্যাকেজ থাকছে অরাতে।

বর্ষার পোশাক
ফ্যাশন হাউস ফড়িং এনেছে বৃষ্টির দিনের উপযোগী পোশাক। শাড়ি, পাঞ্জাবি ও কামিজে নীল রং বেশি ব্যবহার করেছে ফড়িং। এ ছাড়া নানা ধরনের হালকা রঙের পোশাক মিলবে সেখানে।

একস্ট্যাসি
একস্ট্যাসি

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য
লাইফস্টাইল স্টোর একস্ট্যাসির সহ-ব্র্যান্ড তানজিম তরুণদের জন্য এনেছে ডেনিমের বিশেষ সংগ্রহ। ডেনিম ওয়াশ এবং প্যাটার্নে ভিন্নতা থাকছে। তবে, শুধুই পণ্য বিক্রি নয়, এবার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করবে একস্ট্যাসি। তানজিম ব্র্যান্ডের বিক্রির তালিকায় শীর্ষে থাকা এসব পণ্য কিনে সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করতে পারবেন ক্রেতারা। ডেনিম বিক্রির একটি অংশ জাগো ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি মাসে ন্যূনতম ৫০ জন পথশিশুর জন্য ব্যয় করা হবে। তানজিমের পোশাকগুরোর দাম ২৩৮০ থেকে ২৫৮০ টাকা।