নোটিশ বোর্ড

নতুন পোশাক
আজিজ সুপার মার্কেটে সমীকরণ নিয়ে এসেছে নতুন ডিজাইনের টি-শার্ট, পলো টি-শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। আরও রয়েছে ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট ও প্যান্ট। রয়েছে বাচ্চাদের জন্যও বাহারি আয়োজন।

বিয়ের আয়োজন
বিয়ের নানা অনুষ্ঠানে মঞ্চসজ্জা, সুসজ্জিত হল, পালকি, গায়েহলুদের গয়না, রাখি, ডালা-কুলা, ব্যান্ড, মেহেদি, বিয়ের ছবি তোলা, ভিডিও ধারণ ইত্যাদি আয়োজনের ব্যবস্থা করে দিচ্ছে ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টস। বিয়ের পুরো অনুষ্ঠানের ফরমাশ দিলে বিনা মূল্যে পাবেন ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টসের মেম্বারশিপ কার্ড ও একটা ডিজিটাল অ্যালবাম।
নতুন রেস্তোরাঁ
রাজধানী বসুন্ধরা সিটির লেভেল ৮-এ স্টার সিনেপ্লেক্সের ৪ নম্বর হলের পাশে চালু হলো নতুন রেস্তোরাঁ চিল ক্যাফে। রেস্তোরাঁয় বসে খেতে খেতেই স্কেটিং দেখা যাবে। খাবারের পাশাপাশি গান শুনে সময় কাটাতে পারবেন। পিৎজা, পাস্তা, নুডলস, স্যান্ডউইচ, জুসসহ নানা ধরনের ফাস্ট ফুড ও কফি পাওয়া যাবে এখানে।
বনসাই প্রদর্শনী
রেডিয়েন্ট বনসাই সোসাইটির উদ্যোগে ধানমন্ডির ‘সীমা ব্লোজম’ মিলনায়তনে হয়ে গেল বনসাই প্রদর্শনী। ১১ আগস্ট পাঁচ দিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা আফজাল হোসেন, ইফাদ গ্রুপের পরিচালক তাশফীন আহমেদ ও রেডিয়েন্ট বনসাই সোসাইটির সভাপতি গুলসান নাসরীন চৌধুরী। প্রদর্শনীতে ৩০০ প্রজাতির বনসাই দেখানো হয়। এ ছাড়া বনসাই তৈরির নানা কৌশল দর্শকদের জানান বিশেষজ্ঞরা।

পোশাকে ছাড়
ঈদ ও পূজা উপলক্ষে ৭০ শতাংশ ছাড় দিচ্ছে জেন্টল পার্ক৷ এই ছাড় শুধু ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও কক্সবাজারের জন্য।
ঈদ মেলা
ঈদুল আজহা উপলক্ষে ‘আমাদের সঙ্গে করুন আপনার ঈদের কেনাকাটা’ স্লোগানে গুলশান এমানুয়েলস ব্যাংকুয়েট হলে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনের মেলা। রেড কার্পেট ৩৬৫ লিমিটেডের আয়োজনে ‘সপ্তম বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল ২০১৬’ নামের এই আয়োজনে ছয়টি দেশের ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে শাড়ি, ফতুয়াসহ নানা রকম পোশাক, গেরস্থালি পণ্য, প্রসাধনী, সৌন্দর্য চর্চার উপকরণ ইত্যাদি। চলবে ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা।
ব্রণের চিকিৎসা
স্ক্রিন অ্যানালাইসিস, হরমোন অ্যানালাইসিস, বায়োরেসোন্যান্স থেরাপি, পিল অ্যান্ড মেডিকেশন থেরাপির মাধ্যমে আধুনিক ভাবে ব্রণের চিকিৎসা দিচ্ছে ঝুমু খানস লেজার মেডিকেল। তাদের উত্তরা, ধানমন্ডি ও গুলশান শাখায় মিলবে এই সুবিধা।