নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারমনি স্পা
হারমনি স্পা

শিক্ষার্থীদের প্রদর্শনী
রাজধানীতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন প্রাঙ্গণে ১৯ আগস্ট প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি পণ্যের প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন এন্ট্রাপ্রেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজহারুল হক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন, নারী উন্নয়ন বিশেষজ্ঞ নিলুফার করিম, স্থপতি তানিয়া করিম এবং রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরীন চৌধুরী।

প্রতিযোগিতা
‘দেখি বাংলার রূপ’ শিরোনামে দ্বিতীয়বারের মতো আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে নিত্য উপহার। নির্বাচিত আলোকচিত্র দিয়ে টি-শার্ট তৈরি করা হবে। এ ছাড়া দেওয়া হবে পুরস্কার, আয়োজন করা হবে প্রদর্শনীর। শৌখিন ও পেশাদার আলোকচিত্রীসহ যে কেউ ছবি পাঠাতে পারবেন। শৌখিন ও পেশাদার আলোকচিত্রীসহ যে কেউ এতে অংশ নিতে পারবেন। দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্য, পুরাকীর্তি অথবা ঐতিহাসিক স্থানের ছবি পাঠাতে হবে। একজন পাঁচটি ছবি জমা দিতে পারবেন। আলোকচিত্রীর নাম, বয়স, পেশা, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানাসহ [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে।

ছবি পাঠাতে হবে ৫ সেপ্টেম্বরের মধ্যে।

নতুন শাখা

১৯ আগস্ট ব্রাদার্স ফার্নিচারের নতুন শাখা চালু হলো ঢাকার ৯৬২ পূর্ব শেওড়াপাড়া ঠিকানায়। এ শাখার উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এখানে ঘর সাজানোর জন্য সোফা সেট, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিলসহ ইত্যাদি আসবাব পাওয়া যাবে।

বিনা মূল্যে পরামর্শ

ঢাকার ডায়েট কাউন্সেলিং সেন্টারে দেওয়া হচ্ছে বিনা মূল্যে পরামর্শ (ফ্রি-কাউন্সেলিং)। চলবে আগামীকাল ২৪ আগস্ট পর্যন্ত। সময় বেলা ৩টা থেকে বিকেল ৫টা। নিবন্ধন: ০১৭১৮৯০২৭২৪

ছাড়

সানন্দা জুয়েলার্স

ঈদ উপলক্ষে সানন্দা জুয়েলার্স ক্রেতাদের জন্য দিচ্ছে বিশেষ ছাড়। হীরার গয়না কিনলে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এ সুযোগ থাকবে ঈদের দিন পর্যন্ত।

হারমনিস্পা

২০ শতাংশ ছাড় দিচ্ছে হারমনি স্পা। ঈদ উপলক্ষে বিভিন্ন সেবার ওপর এই ছাড় পাওয়া যাবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।