নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকের ডিল আয়োজিত রান্নার মেলা
আজকের ডিল আয়োজিত রান্নার মেলা

মেলা
সাতকাহন ইভেন্টো: সাতকাহন ইভেন্টো মহাখালীর পর্যটন করপোরেশনের হোটেল অবকাশের ব্যাংকুয়েট হলে আয়োজন করেছে এবারের ঈদের ‘ঈদ ফ্যাশন ফেয়ার’। ৩০ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে এই মেলা চলবে ৪ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় থাকবে ঈদের সব নতুন সংগ্রহ। পাওয়া যাবে দেশি-বিদেশি পোশাক, গয়না, প্রসাধন, পাটপণ্য, বেড কাভারসহ গৃহসজ্জার সামগ্রী। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আজকের ডিল: ই-কমার্স ওয়েবসাইট আজকের ডিল আয়োজিত রান্নার মেলা চলছে রাজধানীর মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে (সেক্টর ৬/সি, রোড ১৪/৪)। ৪ সেপ্টেম্বর মেলা শুরু হয়েছে। শেষ হবে আগামীকাল ৭ সেপ্টেম্বর। মেলা খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ঈদের জন্য সব রান্নার সরঞ্জাম প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে এই মেলায়। ২৬টি স্টলের প্রতিটিতেই বিশেষ ছাড়ে পণ্য বিক্রি হচ্ছে। বিস্তারিত: www.ajkerdeal.com

ঈেদ বিশেষ ছাড়
ঈদ উপলক্ষে পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন ঢাকা দিচ্ছে বিশেষ ছাড়। এ সুবিধা পাওয়া যাবে এখন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া উৎসবের সময় হোটেলটির বিভিন্ন রেস্টুরেন্টে থাকবে খাবারের আয়োজন।

ক্যামরিচ
ক্যামরিচ

রান্নার নতুন সাময়িকী
২ সেপ্টেম্বর প্রকাশিত হলো রান্নাবিষয়ক সাময়িকী স্পুন। রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি কমপ্লেক্স ভবনের আইভি রহমান মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করেন দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাজমা হুদা এই সাময়িকীটির সম্পাদক। তিনি বলেন, ‘রান্না থেকে শুরু করে খাওয়া, নানা উপকরণ মাখতে ও চাখতে চামচ ছাড়া কোনো গতি নাই। সেই চামচ (স্পুন) নিয়েই সাময়িকীটির যাত্রা শুরু। ঈদুল আজহা সামনে রেখে দেশের খ্যাতনামা রান্নাবিদদের দেওয়া ৫০টি রেসিপি রয়েছে এর প্রথম সংখ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিনারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহেদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লবি রহমানসহ অনেকে।

রান্নাবিষয়ক সাময়িকী স্পুন–এর উদ্বোধনী অনুষ্ঠান
রান্নাবিষয়ক সাময়িকী স্পুন–এর উদ্বোধনী অনুষ্ঠান

আসবাবের নতুন দোকান
জনপ্রিয় আসবাব তৈরির প্রতিষ্ঠান ক্যামরিচ বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশে এই আসবাব এনেছে হামিদ গ্রুপ। লিভিং রুম, বেড রুম, পড়ার রুম ও ডাইনিং—এই চারটি ভাগে আসবাব তৈরি করে থাকে ক্যামরিচ। বিশ্বের ৬০টির বেশি দেশে তাদের পণ্য পাওয়া যায়। চীনের বেইজিং শহরে উৎপাদিত এই আসবাবের অধিকাংশ উপাদান সংগ্রহ করা হয় আমেরিকা ও জার্মানি থেকে। সোফা সেট, খাট, খাবার টেবিল, চেয়ার, কেবিনেট ইত্যাদি পাওয়া যাচ্ছে ক্যামরিচের দোকানে।
ঠিকানা: ৩২ প্রগতি সরণী ব্লক জে, বারিধারা, ঢাকা। ওয়েব: www.camerich-bd.com