নোটিশ বোর্ড

বাঙালি ভোজন উৎসব
‘সবার জন্য অবারিত পর্যটন’ স্লোগান সামনে রেখে আজ ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হচ্ছে ‘বিশ্ব পর্যটন দিবস ২০১৬’। এবারের প্রতিপাদ্য হলো—ঘরে হোক বা বাইরে হোক, সব শ্রেণি-পেশার মানুষের জন্য পর্যটনবান্ধব ও যাপনযোগ্য পরিবেশ নিশ্চিত করা। বাংলাদেশে পর্যটনশিল্পের প্রসারের লক্ষ্যে বাংলাদেশ পর্যটন বোর্ড ‘ভিজিট বাংলাদেশ ২০১৬’ নামে প্রচারণা হাতে নিয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয়েছে বাংলাদেশি খাবারের উৎসব। এই আয়োজন শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। শেষ হবে আগামীকাল ২৮ সেপ্টেম্বর। চিরচেনা বাংলার ইলিশ ভাজা আর শুঁটকি ভর্তা, মাংসের পদ ছাড়াও থাকছে জিভে জল আনা নানা রকম আচার ও চাটনি। থাকবে বিরিয়ানি, নানা পদের পিঠা, ফিরনি ইত্যাদি।
বিয়ে উৎসব
আগামী ২১ ও ২২ অক্টোবর বিয়ে উৎসবের আয়োজন করেছে ফেস্টিভিটি। ‘দ্য ওয়েস্টিন ঢাকা প্রেজেন্টস ওয়েডিং ফেস্টিভ্যাল ২০১৬’ শিরোনামের এই আয়োজন হবে গুলশানের হোটেল ওয়েস্টিনে। হোটেলের গ্র্যান্ড বলরুমে পোশাক, গয়না, খাবারদাবারসহ বিয়ের নানা প্রয়োজনীয় অনুষঙ্গের প্রদর্শনী থাকবে।
বাজারে নতুন সুগন্ধি
ইউনাইটেড কালারস অব বেনেটন, ক্রিস্টিয়ানো রোনালদো ও প্যাকো রাবানের সুগন্ধি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। বেস্ট ইন ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড এসব পণ্য আমদানি করছে। এই সুগন্ধিগুলো পাওয়া যাবে ইয়েলো, একস্ট্যাসি, ক্যাটস আই, ইনফিনিটি, পারফিউম ওয়ার্ল্ড, ডায়মন্ড ওয়ার্ল্ড, ওটুসহ বিভিন্ন দোকানে।

বাড়িতে খাবার নেওয়ার সুবিধা
আমারি ঢাকা হোটেলের ক্যাসকেড লাউঞ্জে নিয়ে এল টেকওয়ে (বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সুবিধা) মেন্যু। কাপল টেকওয়ে মেন্যুতে থাকছে মাটন বিরিয়ানি, মোগলাই চিকেন, ভেজিটেবল ভুনা ও বাসবুসা। এ ছাড়া বিভিন্ন স্বাদের পাস্তা, স্পাগেটি, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ ও সালাদ টেকওয়ে করা যাবে। বিভিন্ন স্বাদের পাস্তা ও স্পাগেটির সঙ্গে পোমোডরো, ল্যাম্ব/চিকেন বোলোগনেস, ভেজিটেবলে লাসাঙ্গা এবং আরও নানা স্বাদের স্পাগেটি পাওয়া যাবে। এই সুবিধা প্রতিদিন ২৪ ঘণ্টাই পাওয়া যাবে। তবে খাবার নেওয়ার তিন ঘণ্টা আগে ফরমাশ করতে হবে।
প্রশিক্ষণ
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে শুরু হচ্ছে বিভিন্ন মেয়াদের ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন কোর্স। চাকরজীবীদের জন্য সান্ধ্যকালীন কোর্সের ব্যবস্থা আছে। এ ছাড়া ইকেবানা, বনসাই, ক্লে-শো পিস তৈরি, পুঁতির পণ্য নকশার প্রশিক্ষণও দেওয়া হয়।
ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯
ছাড়
চরকা
পূজা উপলক্ষে ফ্যাশন শো চরকার পোশাকে দেওয়া হচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। চরকায় কুর্তা, শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ ছেলে ও মেয়েদের নানা পোশাক পাওয়া যাবে।
সাদাকালো
৪ অক্টোবর ১৪ বছর পূর্ণ হবে ফ্যাশন হাউস সাদাকালোর। বর্ষপূর্তি উপলক্ষেই ১৪ শতাংশ ছাড় ঘোষণা করেছে সাদাকালো। আগামী ১ থেকে ৪ অক্টোবর সাদাকালোর সব শাখা ও অনলাইনে যেকোনো পণ্যে পাওয়া যাবে এই ছাড়।
ভারতে বাংলাদেশের ফ্যাশন শো
৮সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘দুই বাংলায় খুঁজছি তোমায়’ নামে সৌন্দর্য প্রতিযোগিতা (বিউটি কনটেস্ট)। অনুষ্ঠানের মাঝে ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের একটি সংগ্রহ নিয়ে হয়েছে ফ্যাশন শো। ফ্যাশন মঞ্চে হাঁটেন কলকাতার মডেলরা। পুরো সংগ্রহের থিম ছিল ভেজিটেবল ডাই—শিবুরী। নীল ও খয়েরি রঙের মিশ্রণে মাটি ও আকাশের আদলে নকশা করা হয়েছে শাড়ি ও পাঞ্জাবিতে। গলায় ছিল কাঁচা ফুলের মালা। সঙ্গে দেশি কাপড়ের গয়না। এসব পরেই হাঁটেন মডেলরা। বিক্রম ঘোষের সংগীতায়োজনে রবীন্দ্রসংগীত ‘আমার হিয়ার মাঝে’ গানের তালে তালে মডেলরা খালি পায়ে হেঁটে এসে মুগ্ধ করেন দর্শকদের। ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করেছেন সানজিদা লুনা।
