নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমারি ঢাকা
আমারি ঢাকা

উৎসবের খাবার

আমারি ঢাকা

পূজা উপলক্ষে আমারি ঢাকার আমায়া ফুড গ্যালারি নিয়ে এল অক্টোবরের ১১ ও ১২ তারিখে বিশেষ বাঙালিয়ানা বুফে। বাংলাদেশি ও ভারতীয় খাবারের পাশাপাশি থাকছে থাই, চায়নিজ ও জাপানিজ খাবার। এসব খাবার উপভোগ করতে পারবেন বুফেতে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকায়।

লা মেরিডিয়ান
লা মেরিডিয়ান

লা মেরিডিয়ান
রাজধানীর হোটেল লা মেরিডিয়ান ঢাকায় ১০ দিনব্যাপী ইন্দোনেশিয়ান খাবারের উৎসব চলছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে উৎসব চলবে ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এই আয়োজন চলবে। জনপ্রতি লাগবে ৩ হাজার ৬০০ টাকায়।

পোশাক প্রদর্শনী
ছোটবেলায় যখন নতুন কোনো কাপড় কিনতেন সেটিকে নতুনভাবে, নিজের মতো করে সাজানোর অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল। ফলে একটু বড় হওয়ার পর নতুন কাপড় কিনে সেটিকে কেটেকুটে নিজের পছন্দমতো বানিয়ে নিতেন। ২০১১ সালে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে প্রবাসী হন। সেখানেই তার ছোটবেলার ভালো লাগা নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেন। পেশাগতভাবে কাজ শুরু করার পরিকল্পনা করেন। যাত্রা শুরু হয় ‘পিএইচ ডিজাইন স্টুডিও’র। গল্পটি ফ্যাশন ডিজাইনার পারভীন হোসেনের। রাজধানীর গুলশানে নিজ বাসায় সীমিত নকশার কিছু পোশাক প্রদর্শন করেন গত ২৬ সেপ্টেম্বর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, রূপ বিশেষজ্ঞ কনা আলমসহ অনেকে। পারভীন হোসেন জানালেন ফ্রেঞ্চ লেস, পিওর শিফন, মসলিন, পিওর ক্রেপ, ক্রিস্টালের ব্যবহার রয়েছে তাঁর তৈরি কাপড়ে। গয়না ও জুতাতে তিনি দেশীয় আমেজ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। গত বছর পারভীন হোসেন প্রথম বাংলাদেশে তাঁর নকশা করা পোশাকের প্রদর্শনী করেন।

.
.

প্রশিক্ষণ
মীনা একাডেমিতে ব্লক, বাটিক, টাই-ডাই, ভেজিটেবল ডাই ও স্ক্রিন প্রিন্ট , ইকেবানার প্রশিক্ষণ চলছে। ফোন: ০১৯১৩২৪০০০১

নতুন শাখা
শুধু মেয়েদেরই নয়, রেড বিউটি স্যালনে এখন মিলবে ছেলেদের জন্যও সৌন্দর্যসেবা৷ রাজধানীর বনশ্রীতে রেড-এর তৃতীয় শাখা উদ্বোধনের সময় এমনটাই ঘোষণা দিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীন৷ জানালেন, মেয়ে ও ছেলে উভয়ের জন্য এই শাখায় থাকছে নানা সেবা৷ ২ অক্টোবর কেক কেটে এই নতুন শাখাটির উদ্বোধন করেন অভিনেত্রী নিপুণ, সোহানা সাবা ও বাঁধন, ডিজাইনার লিপি খন্দকার, গায়ক তপু, মডেল নন্দিনী ও বুলবুল টুম্পাসহ আরও অনেকে৷ নতুন এই শাখায় প্রথম সেবা নেওয়া ২০০ জন পাবেন মেম্বারশিপ কার্ড৷ ঠিকানা: আকন প্লাজা, বাড়ি-১৩, ব্লক-বি, বনশ্রী, ঢাকা৷

ছাড়

মেনজ ক্লাব পূজার কেনাকাটায় ছাড় দিচ্ছে। সব আনুষ্ঠানিক এবং ক্যাজুয়াল পোশাকে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়। পুরো মাসজুড়েই এই সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া মেনজ ক্লাবের ঢাকা, চট্টগ্রাম, খুলনা আর সিলেট শাখায় থাকছে ফ্যাশন অনুষঙ্গ।