নোটিশ বোর্ড

বনসাই প্রদর্শনী
রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে ১৩ থেকে ১৬ অক্টোবর ঢাকায় বনসাই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গুলশান-১-এর ক্যাডেট কলেজ ক্লাব প্রাঙ্গণে (সড়ক-৯), প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। ১৯৯৭ সালে রাজশাহী বনসাই ক্লাব নামে এ সংগঠনের যাত্রা শুরু করে। ২০০০ সালে এর নামকরণ হয় ‘রাজশাহী বনসাই সোসাইটি’। এই সোসাইটি রাজশাহী ও ঢাকায় নিয়মিত বনসাই শেখার কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে।

বিশেষ ছাড়
অরা বিউটি লাউঞ্জ চালু করেছে হ্যাপি আওয়ার সেবা। এই সুবিধা পাওয়া যাবে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রাহকেরা সব ধরনের সেবায় পাবেন ২০ শতাংশ ছাড়।
নতুন শাখা
১ অক্টোবর টাঙ্গাইলে চালু হয়েছে রঙ বাংলাদেশের নতুন শাখা। আকুরটাকুরপাড়ায় জেলা সদর রোডে এই শাখার উদ্বোধন করেন রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস। এ শাখায় পোশাক, অনুষঙ্গ ও বাড়ি সাজানোর পণ্য পাওয়া যাবে।
প্রশিক্ষণ
ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। অন্দরসাজ, ফ্যাশন ডিজাইন, গ্লাস ডেকোর, ইকেবানা বিষয়ে ভর্তি চলছে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।
নতুন শাখা
রিচম্যান-লুবনান
নরসিংদী শহরের ডাকবাংলো রোডে চালু হলো রিচম্যান-লুবনানের নতুন শাখা। উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়াম্যান মোহাম্মদ জুনাইদ, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খানসহ অনেকে।
চেঞ্জ
রাজধানীর আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের তৃতীয় তলায় নতুন শাখা চালু করেছে চেঞ্জ। উদ্বোধনে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ রায়। চেঞ্জের নতুন শাখায় পাওয়া যাবে চে গুয়েভারার ছবি আঁকা নতুন নকশার টি-শার্ট ছাড়াও নানা নকশার টি-শার্ট ও পাঞ্জাবি।

ডাভের কর্মশালা
৬ অক্টোবর ঢাকা ও চট্টগ্রামের বেশকিছু স্কুলে সেলফ এস্টিম কর্মশালার আয়োজন করে ইউনিলিভারের ব্র্যান্ড ডাভ। ডাভ ডে নামে দুই বছর আগে থেকে বিভিন্ন স্কুলের মেয়েদের সৌন্দর্য বিষয়ে কর্মশালা করিয়ে আসছে ডাভ।
‘সৌন্দর্য হবে আত্মপ্রত্যয়ের উৎস, দুশ্চিন্তার নয়।’ এই মূলমন্ত্র কিশোরীদের মধ্যে ছড়িয়ে দিতেই উইনিলিভার বাংলাদেশ লিমিটেডের লিডারশিপ টিম, বিজনেস পার্টনারসহ মোট ৮৫ জন ব্যবস্থাপক স্কুলগুলোতে প্রশিক্ষণ দেন। নয়টি স্কুলের ১ হাজার ২০০-রও বেশি ছাত্রী কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় অংশ নেওয়া ছাত্রীরা ডাভ ডে ওয়ালে নিজেদের পছন্দের দিকটা তুলে ধরে।