নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাফে যশোর-৭৪০০
ক্যাফে যশোর-৭৪০০

নতুন শাখা

ফ্যাশন হাউস ওটুর দশম শাখা চালু হলো রাজধানীর উত্তরায়। ১৪ অক্টোবর উত্তরার সোনারগাঁও জনপথ রোডে এই শাখার উদ্বোধন করা হয়। নতুন শাখায় বিশেষ ছাড়ে ১০০ জন ক্রেতা পোশাক কেনার সুযোগ পেয়েছেন।

ওটুর উদ্বোধনী অনুষ্ঠানে মডেলরা
ওটুর উদ্বোধনী অনুষ্ঠানে মডেলরা

নতুন রোস্তোরাঁ
যশোরশহরে চালু হয়েছে নতুন রেস্তোরাঁ। ক্যাফে যশোর-৭৪০০। শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ভিআইপি মার্কেটে এর ঠিকানা। নানা ধরনের কফি, লাচ্ছি, ফাস্টফুড ছাড়াও বিরিয়ানি বা পোলাওয়ের মতো ভারী খাবারের স্বাদও নেওয়া যাবে এখানে।
রেস্তোরাঁর নামে যশোরের পোস্টাল কোড ‘৭৪০০’ ব্যবহার করা হয়েছে। পুরো রেস্তোরাঁর অন্দরসজ্জায় ব্যবহার করা হয়েছে খাম, স্ট্যাম্প আর সিলের মতো ডাক বিভাগের নানা স্মারক। রেস্তোরাঁর অন্যতম উদ্যেক্তা হাসিনা সমাদ্দার বলেন, প্রযুক্তির যুগে মানুষকে কিছুটা পেছনের কথা ভাবাবে এই ক্যাফে। রেস্তোরাঁয় ওয়াইফাইয়ের বদলে রাখা আছে খাম ও প্যাড। এখানে বসে প্রিয়জনকে চিঠি লিখে রেখে গেলে রেস্তোরাঁর পক্ষ থেকেই সেটা পোস্ট করার ব্যবস্থা আছে।

কর্মশালা
শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে ছবি আঁকা শেখার তিন মাসের কর্মশালা। শেখানো হবে অয়েল প্যাস্টাল, জল রং ও তৈলচিত্র আঁকার কলাকৌশল। ৬ থেকে ২৪ বছর বয়সী যে-কেউ ভর্তি হতে পারবেন। ঢাকার বনানীতে কর্মলাশা চলবে প্রতি শনিবার। ভর্তির জন্য ২১, ২২, ২৮ ও ২৯ অক্টোবর যোগাযোগ করুন। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।

নতুন আঙ্গিকে

বছর দুয়েক বিরতি দিয়ে আবার আসছে ফ্যাশন হাউস স্করপিয়ন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তাওহীদ আহমেদ জানালেন, ‘স্করপিয়নকে এবার দেশীয় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে তুলে ধরা হচ্ছে। ২১ অক্টোবর থেকে রাজধানীর ২৩৪, নিউ এলিফ্যান্ট রোডে চালু হবে এর নতুন দোকন।’ ছেলে ও মেয়েদের জন্য শার্ট, টি-শার্ট, জিনস প্যান্ট ইত্যাদি পোশাক ও অনুষঙ্গ পাওয়া যাবে এখানে। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান চালু ছিল। এখন আবার নতুন করে শুরু হচ্ছে এর কার্যক্রম।

গ্রামীণ ইউনিক্লো
গ্রামীণ ইউনিক্লো

নতুন সংগ্রহ

গ্রামীণ ইউনিক্লো কর্মজীবীদের জন্য বিশেষ পোশাকের সংগ্রহ এনেছে। ছেলে ও মেয়েদের কর্মস্থলে আরামের কথা ভেবেই নানা ধরনের শার্ট, প্যান্ট, কামিজ, লেগিংস ও পেনসিল প্যান্ট থাকছে। এ ছাড়া বিভিন্ন পণ্যের ওপর ৩০ অক্টোবর পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বিয়ের ছবি

বিয়ের ছবি তোলার নানা রকম প্যাকেজ দিচ্ছে ওয়েডিং কালার। ছবি তোলা ছাড়াও বিয়ের ভিডিও ধারণ ও মঞ্চ সাজানোর কাজ বিশেষ ছাড়সহ বুকিং চলছে। যোগাযোগ: ০১৭১৫০০৫৬৭৬