নোটিশ বোর্ড
বিরিয়ানি উৎসব
বর-কনে ছাড়াই শুধু টিকিট কেটে বিয়েবাড়ির আমেজ পাওয়া যাবে ‘বিয়েবাড়ির বিরিয়ানি মেগা ফেস্ট’ আয়োজনে। রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ মাঠে ২৮ ও ২৯ অক্টোবর হবে এই উৎসব। এখানে বিয়ের ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানি, মুরগির রোস্ট, শামি কাবাব, কমলার গন্ধে জর্দা, বোরহানি ইত্যাদি খাওয়া যাবে। চাইলে দর্শকেরা বিয়েবাড়ির সাজপোশাকেও আসতে পারেন।
এই উৎসবে অংশ নিতে নিবন্ধন করতে হবে ফেসবুকে (www.facebook.com/BiyebarirBiriyani) অথবা ফোন: ০১৯৬৩৫১১৮৮৭।

অন্যরকম রেস্তোরাঁ
আদিব রশীদ মামুন ও মৌসুমী শবনম দম্পতি সংস্কৃতিজগতে বিচরণ করতে ভালোবাসেন৷ এই দম্পতির হাত ধরে ক্যাফে অ্যানথ্রোর যাত্রা শুরু৷ গত বছরের ১৬ আগস্ট ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় চালু হয় এই ক্যাফে৷ যেখানে রসনাবিলাসের সঙ্গে সঙ্গে থাকছে সংস্কৃতিচর্চার নানা আয়োজন৷ ছবি প্রদর্শনী, নিয়মিত গান ও কবিতার আয়োজন করা হয় এখানে৷ এর পরিচালক মৌসুমী শবনম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্বের অধ্যাপক৷ জানালেন, নৃতাত্ত্বিক ভাবনাকেও প্রাধান্য দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টের অন্দরসজ্জায়৷ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এই রেন্টুরেন্টটি৷ শুক্রবার খোলা থাকবে বেলা ৩টা থেকে ১০টা পর্যন্ত৷ ঠিকানা: ৩১৪ সোলমাইড, ঢালি বাড়ি রোড, (বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোেলা হাসপাতালের কাছে), ঢাকা৷
আয়োজন
৩১ অক্টোবর হ্যালোইন নাইট উপলক্ষে ঢাকা রিজেন্সিতে থাকছে বিশেষ আয়োজন। হোটেলের গ্র্যান্ডডিয়স্ রেস্টুরেন্টে হ্যালোইন স্পেশাল রাতের খাবার পাওয়া যাবে ১৯৫০ টাকায়। সঙ্গে থাকবে পামকিন কেক। এ ছাড়া থাকছে হ্যালোইন পোশাক প্রতিযোগিতা।
নতুন কুর্তা
ঘরে বা বাইরে মেয়েদের পরার মতো কুর্তা এনেছে ফ্যাশন হাউস ইনফিনিটি। নানা কাট ও রঙের এই কুর্তাগুলো রাত ও দিনে পরা যাবে। লিনেন কাপড়ের এসব কুর্তায় থাকছে এম্ব্রয়ডারির নকশা। পাওয়া যাবে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২৫০ টাকার মধ্যে।

মডেলের খোঁজে
নতুন মডেল খুঁজছে ফ্যাশন হাউস একস্ট্যাসি। ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে মডেল বেছে নেবে তারা। ১৯ থেকে ২৮ বছর বয়সী তরুণ-তরুণীরা মডেল হতে পারবেন। আগ্রহীদের নিজেদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম টাইমলাইনে একস্ট্যাসির পোশাক পরে নিজের ছবি তুলে ৩১ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। সঙ্গে #castmextc বা #ecstasy হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
অন্দরসজ্জার প্রশিক্ষণ
এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন
অন্দরসজ্জার প্রতিষ্ঠান এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইনে এক বছরমেয়াদি পেশাদার অন্দর সাজ কোর্সে ভর্তি চলছে৷ এখানে ক্লাসের পাশাপাশি সাইট ভিজিট করানো হয়৷ ফোন: ০১৭১৫১০২৩৮৩৷
এস আর ইনস্টিটিউট অব ডিজাইন
শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে এস আর ইনস্টিটিউট অব ডিজাইন৷ এখানে বিভিন্ন মেয়াদে থ্রিডি অ্যানিমেশন, আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, টিভি বিজ্ঞাপন আর গ্রাফিকস ডিজাইনের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে৷
ফোন: ০১৮৪১১৫৫৬৬৮