নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আয়োজন

র‍্যাডিসন ব্লু চিটাগাং বেভিউ

চট্টগ্রামের পাঁচতারকা হোটেল র‍্যাডিসন ব্লু চিটাগাং বেভিউ বিয়ের প্যাকেজে দিচ্ছে বিশেষ ছাড়। জনপ্রতি এক থেকে দেড় হাজার টাকার ৪টি প্যাকেজ দিচ্ছে তারা। প্যাকেজ নিলে নবদম্পতি এক রাত থাকা ও বিয়ের কেক পাবেন বিনা মূল্যে। ফোন: ০১৭৭৭৭০১১২৮

ইউসি ইভেন্টস

বিয়ের পোশাক ও অন্যান্য অনুষঙ্গ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে ইউসি ইভেন্টস৷ আগামী ৪ থেকে ৫ নভেম্বর রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী৷

ব্রাইডাল হেরিটেজ

২৭ থেকে ৩০ অক্টোবর ধানমন্ডির দৃক গ্যালারিতে বিয়ের ছবি নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করে ব্রাইডাল হেরিটেজ৷ তাদের তোলা ছবি থেকে বাছাইকৃত ১৫০টি ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়৷ প্রদর্শনীতে বিয়ের ছবি তোলার জন্য বুকিংয়ে দেওয়া হয় বিশেষ ছাড়৷ এ ছাড়া আরও ছিল বিয়ের পোশাক, গয়না, মেকআপ, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, মঞ্চ সাজানো, ডিজে, সাউন্ড সিস্টেমসহ বিয়ের অনুষ্ঠানের নানা তথ্য জানার সুযোগ৷

প্রশিক্ষণ

রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে শুরু হচ্ছে বিভিন্ন মেয়াদের প্রফেশনাল ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন কোর্স। চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন কোর্সের ব্যবস্থা আছে। এ ছাড়াও ইকেবানা, বনসাই ও প্রোডাক্ট ডিজাইন এর প্রশিক্ষণে ভর্তি চলছে।

রং বাংলাদেশ
রং বাংলাদেশ

মূল্যছাড়

বিশ্বরঙ

ফ্যাশন হাউস বিশ্বরঙ ভাইফোঁটা উপলক্ষে কেনাকাটার ওপরে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। আজ শেষ হচ্ছে এই সুবিধা। সুবিধাটি পেতে ভাইবোন একসঙ্গে আসতে হবে বিশ্বরঙের যেকোনো শাখায়।

ব্রাইডাল হেরিটেজ
ব্রাইডাল হেরিটেজ

রঙ বাংলাদেশ

রঙবাংলাদেশের সীমান্ত স্কয়ার ও মিরপুর শাখায় ৩ নভেম্বর থেকে পাওয়া যাবে বিশেষ ছাড়। বাৎসরিক মূল্যছাড় হিসেবে তারা পোশাক ও অনুষঙ্গে দেবে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

বিবি রাসেলের পোশাক
বিবি রাসেলের পোশাক

শীতের জুতা
শীতে পরার উপযোগী জুতা এনেছে লা মোডে। বনানী, উত্তরা, পান্থপথ ও বেইলি রোডের শোরুমে পাওয়া যাবে এসব জুতা৷

নিত্য উপহার
নিত্য উপহার

টি-শার্টে বব ডিলান
বব ডিলানকে উৎসর্গ করে বিশেষ নকশার টি-শার্ট এনেছে নিত্য উপহার৷ ডিজাইন করেছেন শিল্পী আনিসুজ্জামান৷ টি শার্টের স্লোগান থাকছে ‘মে ইউ স্টে ইয়ং বব ডিলান’৷
রাজস্থানের আয়োজনে বিবি রাসেলের পোশাক
ভারতের রাজস্থান হেরিটেজ সপ্তাহ ২০১৬-এ দেখানো হবে বিবি রাসেলের পোশাক৷ জয়পুরে ৩০ নভেম্বর থেকে শুরু হবে এই প্রদর্শনী৷ শেষ হবে ৪ ডিসেম্বর৷
মূলত ঐতিহ্যবাহী কারু ও বস্ত্রশিল্পকে পুনরুদ্ধারের জন্য আয়োজন করা হয় এই প্রদর্শনীর৷ গত বছরও বিবি রাসেলের খাদির পোশাক স্থান পায় এখানে৷ এবার খাদির পোশাক নিয়ে এ আয়োজনে থাকছে বিবি রাসেলের উপস্থিতি।