নোটিশ বোর্ড

ডিসেম্বরে খাদি উৎসব
আগামী ৯ থেকে ১০ ডিসেম্বর রাজধানীর র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে খাদি উৎসবের আয়োজন করা হয়েছে। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত এই উৎসবে পোশাকের প্রদর্শনী ও ফ্যাশন শো হবে৷ এই আয়োজনে বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া ও নেপালের ডিজাইনাররা অংশ নেবেন৷ মাহিন খান, এমদাদ হক, বিপ্লব সাহার মতো ডিজাইনারদের পাশাপাশি অংশ নেবেন খাদি নিয়ে কাজ করছেন এমন কয়েকজন নতুন ডিজাইনার৷ ফ্যাশন শো শেষে ১২ ও ১৩ ডিসেম্বর গার্ডেনিয়াতে খাদির এই পোশাকগুলো সবার জন্য প্রদর্শন করা হবে৷ গত বছরও খাদি নিয়ে একই রকম আয়োজন করা হয়েছিল।
প্রশিক্ষণ
ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। অন্দরসাজ, ফ্যাশন ডিজাইন, গ্লাস ডেকোর, ইভেন্ট ম্যানেজমেন্ট, ইকেবানা ইত্যাদি শেখানো হয়। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪

বিশেষ সুবিধা
আইকনিক ফ্যাশন গ্যারেজ অনলাইন কেনাকাটায় ক্রেতাদের জন্য চালু করেছে ফাস্ট অনলাইন সুবিধা। আইকনিকের ধানমন্ডি, উত্তরা, বনানী ১১ ও যমুনা ফিউচার পার্কের যেকোনো শাখা থেকে পোশাক পছন্দ করে উপহারের জন্য অর্ডার করা যাবে। ফাস্ট ডেলিভারি অর্ডারে নির্দিষ্ট মূল্যের কেনাকাটায় থাকছে উপহার। অনলাইনে তাদের পণ্য কেনা যাবে এই ঠিকানায়: facebook.com/Iconic-Fashion-Garage-229965923800753/?fref=ts
পুরস্কার
ন্যাশনাল প্রোরডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ফ্যাশন হাউস তারা মার্কা। তারা দ্বিতীয় পুরস্কার পেয়েছে এই অনুষ্ঠানে। পুরস্কার গ্রহণ করেন তারা মার্কার প্রধান তাপসী সাহা। গত ২৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন এই পুরস্কার তুলে দেন।
নতুন শাখা
অ্যাডর ফ্যাশন হাউসের নতুন শাখা চালু হয়েছে ঢাকার কাকলিতে। উদ্বোধন করেছেন সংগীতশিল্পী তপু ও তাঁর স্ত্রী নাজিবা সেলিম। কাকলি এইজ ১০১ এই ঠিকানায় তাদের নতুন শাখা।

নতুন রেস্তোরাঁ
মিরপুরের পল্লবীতে যাত্রা শুরু করেছে ক্যাফে অজান্তা। ২৪ অক্টোবর উদ্বোধন হওয়া এই রেস্তোরাঁয় দেশি-বিদেশি নানা স্বাদের খাবার মিলছে। ঠিকানা: ২/১, মিরপুর প্রধান সড়ক, সাড়ে ১১, ঢাকা।
বিয়ের ছবি
চলতি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ওয়েডিং বাংলাদেশ বিয়ের ছবি ও ভিডিও ধারণের জন্য নানা সুবিধা দিচ্ছে। তাদের কাছে বিয়ের ছবি ও ভিডিও ধারণের ফরমায়েশ দিলে বিনা মূল্যে পাওয়া যাবে একটি ফটোফ্রেম।
ঠিকানা: fb/WeddingBangladesh
সাজে ছাড়
ক্লিওপেট্রা বিউটি স্যালন বিয়ের সাজে দিচ্ছে ছাড়। ১০ হাজার টাকায় বিয়ের সাজের সুবিধা দিচ্ছে তারা। একই সঙ্গে বিয়ের সাজের সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাবে ফেসিয়াল ও পার্টি মেকআপ। বিয়ের প্রস্তুতি হিসেবেও কয়েকটি প্যাকেজ দিচ্ছে তারা।

পোশাকে ছাড়
বিশেষ ছাড় চলছে ফ্যাশন হাউস ব্যাঙে। হেমন্ত উপলক্ষে বিশেষ ছাড়ে এখানে একটি শার্ট ৫০০ টাকা, দুটি শার্ট ৮০০ টাকা ও তিনটি শার্ট একসঙ্গে ১০০০ টাকায় পাওয়া যাবে। এ ছাড়া টি-শার্ট ও প্যান্টেও চলছে নানা ধরনের বান্ডেল অফার।