নোটিশ বোর্ড

রান্নার প্রশিক্ষণ
‘রান্না শিখুন শত পদ, খুলবে আয়ের হাজার পথ’ এই স্লোগান নিয়ে ঢাকার শেওড়াপাড়ায় গড়ে উঠেছে রান্না প্রশিক্ষণকেন্দ্র ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কুলিনারি এডুকেশন (আইআইসিই)। বেসিক বেকারি কোর্স, স্পেশাল কেক প্রিপারেশন অ্যান্ড কেক ডেকোরেশন, চায়নিজ ও থাইফুড, মোগলাই, ইউরোপিয়ান ও কন্টিনেন্টাল, ফাস্টফুড, বিশেষ পদের মিষ্টান্ন, সালাদ ইত্যাদি পদের পাঁচ থেকে আট দিনের এই কোর্সগুলো চালু রয়েছে এখানে। প্রতিটি কোর্সের সঙ্গে স্বাস্থ্যসম্মত রান্নাঘরের ওপর বিনা মূল্যে ভাষণ দেওয়া হয়। আইআইসিইতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন পাঁচ তারকাসহ দেশের বিভিন্ন জনপ্রিয় খাবারের হোটেলের শেফরা। সঙ্গে কুলিনারি এডুকেশনের ওপর দেশি-বিদেশি ডিগ্রিপ্রাপ্ত রন্ধনশিল্পীরা। ফোন: ০১৯৯৫৩২৭৪২২।

পিঠা উৎসব
গ্রামবাংলার ঐতিহ্যকে তুলে ধরতে ডোনা মিডিয়া আয়োজন করতে যাচ্ছে পিঠা উৎসব। ঢাকার গুলশান-২-এ অবস্থিত সুপার মার্কেট ইউনিমার্ট প্রাঙ্গণে প্রথমবারের মতো শুরু হবে এই ‘পিঠা উৎসব’। ২০ ডিসেম্বর বিকেল পাঁচটায় ১০ দিনব্যাপী এই পিঠা উৎসবের উদ্বোধন করা হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে পিঠা উৎসব। উৎসবের স্টলগুলোতে খ্যাতনামা রন্ধন ও পিঠাশিল্পীরা নানা ধরনের পিঠা তৈরি করে উপস্থাপন করবেন। এ ছাড়া উৎসব প্রাঙ্গণে গরম-গরম পিঠা খাওয়ার পাশাপাশি থাকবে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। ৩১ ডিসেম্বর শেষ হবে এই পিঠা উৎসব। শেষ দিনে পিঠাশিল্পীদের পুরস্কার প্রদান করবে ডোনা মিডিয়া।
লক্ষ করুন
১৩ ডিসেম্বর নকশায় ‘সুতি খাদির ঝলমলে আয়োজন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি ছিল খাদি উৎসবের দুই দিনের এই ফ্যাশন শো নিয়ে। এই শোর রূপসজ্জায় ছিল ফারজানা শাকিল মেকওভার স্যালন লিমিটেড। অসাবধনতাবশত এই নামটি ছাপা হয়নি। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বি.স