নোটিশ বোর্ড
ছাড়
অঞ্জন’স
নির্দিষ্ট নকশার পোশাকের ওপর সর্বোচ্চ ৭০% মূল্যছাড় দিচ্ছে ফ্যাশন হাউস অঞ্জন’স। সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়াসহ বিভিন্ন পোশাক পাওয়া যাবে ছাড়ে। ৯ জানুয়ারি পর্যন্ত অঞ্জনসের বনানী, বেইলি রোড, মিরপুর, সোবাহানবাগ, অর্চার্ড পয়েন্ট, যমুনা ফিউচার পার্ক এবং দেশীদশ (বসুন্ধরা সিটি, চট্টগ্রাম, সিলেট ও গুলশান) শাখায় এই ছাড় পাওয়া যাবে।

জেন্টেল পার্ক
জেন্টল পার্ক শীতে উৎসব ও স্ট্রিট ক্যাজুয়াল ফ্যাশনের পোশাক এনেছে বাজারে। ২০১৭ সালের রং ধরে এসব পোশাক তৈরি করা হয়েছে। থাকছে জ্যাকেট, ব্লেজার, কটি, সোয়েটার, ডেনিম ও শ্রাগ। চলছে নানা ধরনের পোশাকের ওপর বিশেষ মূল্যছাড়। বিস্তারিত দেখে নিতে পারেন তাদের ফেসবুক পেজে: fb/GentlePark.Bd
নতুন শাখা
ফ্যাশন হাউস র নেশনের নতুন শাখা যাত্রা শুরু করেছে যমুনা ফিউচার পার্কে। ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দোকানটি। ছেলেদের নানা ধরনের পোশাক ও অনুষঙ্গ থাকছে এখানে। ঠিকানা: যমুনা ফিউচার পার্কের প্রথম তলায় ১৫ ও ১৬ নম্বর দোকান।
শীতের পোশাক
ফ্যাশন হাউস সমীকরণ এই শীতে নিয়ে এসেছে হুডি, ফুল স্লিভ টি-শার্ট, ফুল স্লিভ পলো টি-শার্ট, ম্যাগি হুডি ইত্যাদি। এ ছাড়া তাদের সংগ্রহে রয়েছে শিশুদের শীতপোশাক। ঠিকানা: ৬২-৬৩ আজিজ সুপার মার্কেট (তয় তলা), ঢাকা।
প্রশিক্ষণ
পর্বতারোহণে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য নতুন বছরে এভারেস্ট একাডেমি নেতৃত্বদান, অ্যাডভেঞ্চার ও পর্বতারোহণ প্রশিক্ষণের আয়োজন করেছে। যেকোনো বয়সী ব্যক্তিরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারেন। প্রশিক্ষণ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে। প্রথম দিন ঢাকায় পরিচিতি পর্ব, এরপর গাজীপুরে ছয় দিনের আবাসিক ক্যাম্প ও বান্দরবানে তিন দিনের ব্যবহারিক প্রশিক্ষণের মধ্য দিয়ে পর্বতারোহণের খুঁটিনাটি বিষয় শেখানো হবে। আগ্রহী ব্যক্তিদের ১১ জানুয়ারির মধ্যে ফরম সংগ্রহ করে ভর্তি হতে হবে। ঠিকানা: এভারেস্ট একাডেমি, ফ্ল্যাট ৪সি, বাড়ি ১৫, সড়ক ৬, নিকুঞ্জ ২, ঢাকা ১২২৯। ফোন: ০১৭১৩১৮৫৪১৪

বিয়ের পোশাক
বিয়েবাড়ির অভিজাত পোশাকের সংগ্রহে সেজেছে স্টাইল সেল। বর-কনের বিশেষ নকশা করা পোশাকসহ অতিথিদের পরার জন্যও আছে অভিজাত পোশাক। থ্রিপিস, শাড়ি, কামিজ, লেহেঙ্গা, সারারা, স্যুট, পাঞ্জাবিসহ নানা ধরনের পোশাক। আছে নয়না ও অন্যান্য অনুষঙ্গ।