নোটিশ বোর্ড

ব্যায়ামের সুবিধা
মেয়েদের জন্য জিম, যোগব্যায়াম ও অ্যারোবিক্স চর্চার সুযোগ দিচ্ছে রাজধানীর গুলশানে পিংক সিটি শপিং কমপ্লেক্সের বেয়ার বিজ বডি ওয়াক্স অ্যান্ড বিউটি স্যালন। গত ৩০ ডিসেম্বর থেকে এই সুবিধা চালু হয়েছে।
পরামর্শ
প্রাকৃতিক উপাদানে সৌন্দর্যচর্চা এবং মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে হারমনি স্পাতে। পরামর্শ দেবেন কাউন্সেলর ও আয়ুর্বেদ রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। ফোন: ০১৭১৬-৭৪৯৪৭৯
খাবার উৎসব
ঢাকার পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে স্টেক ও পাস্তা নাইট। সরাসরি গান শুনতে শুনতে নানা স্বাদের পাস্তা ও স্টেক খেতে পারবেন এখানে। সঙ্গে থাকছে বুফে খাবার। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ খাবারের আয়োজন।
ফোন: ০১৭০৯৯৬৩৮০৬
ঢাকায় থাই খাবারের উৎসব
আমারি ঢাকা আমায়া ফুড গ্যালারিতে আয়োজন করা হয়েছে থাই ফুড ফেস্টিভ্যাল। আয়োজনটি চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজকেরা জানালেন, বাংলাদেশের মানুষকে থাই খাবারের স্বাদ দিতে থাইল্যান্ড থেকে এসেছেন বিখ্যাত শেফ চাড়াকরন ছাতছায়াত। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁর তৈরি থাই খাবারের স্বাদ নেওয়া যাবে আমারি হোটেলে। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে ঐতিহ্যবাহী থাই খাবারের সমারোহ। বুকিংয়ের জন্য ফোন: ০১৮৭৮৪২২২২২।