নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণ
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে স্বল্পমেয়াদি ইকেবানা, বনসাই, অন্দরসজ্জা, ফ্যাশন ডিজাইন, অটোক্যাড, গ্রাফিকস, ই-ফ্যাশন মার্চেন্ডাইজিং ইত্যাদি প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। ফোন: ০১৭১১১৪০০০০
অর্ঘ্য
রান্নাবিদ সিতারা ফিরদৌসের তত্ত্বাবধানে অর্ঘ্যতে চলছে রান্নার প্রশিক্ষণ। মাইক্রোওয়েভ ওভেনে, রাইসকুকারে রান্না, বেকিংসহ দেশি, বিদেশি রান্না, সৌন্দর্যচর্চা, হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়। ফোন: ০১৮১৭৫৪০৫৩৪

ফাল্গুনের মেলা
সাতকাহন ইভেন্টো ঢাকার গুলশান-২ লেডিস ক্লাবে আয়োজন করেছে ফাগুন মেলা। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২২ জন নারী উদ্যোক্তার এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পোশাক, গয়না থেকে ঘর সাজানোর উপকরণ—সবই থাকছে মেলায়। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ঢাকা উইমেনস ম্যারাথন
বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অংশগ্রহণে ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে আগামী ১০ মার্চ সকাল সাতটায় ঢাকার হাতিরঝিলে ঢাকা উইমেনস ম্যারাথন ২০১৭–এর আয়োজন করা হয়েছে। ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড ও এভারেস্ট একাডেমি এর যৌথ আয়োজক। এখন চলছে নিবন্ধন-প্রক্রিয়া। ম্যারাথনে নাম নিবন্ধন করতে যেতে হবে http://dwmarathon.com ঠিকানার ওয়েবসাইটে। স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়ার সুযোগও থাকছে সবার জন্য। ফোন: ০১৭১৩১৮৫৪১৪। ফেসবুক: FB.com/DHKWM

বিয়ের ছবিতে সুবিধা
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে বিয়ের ছবি তোলার প্রতিষ্ঠান ওয়েডিং ডায়েরি দিচ্ছে বিশেষ সুবিধা। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ১৪ জুটির জন্য ছবি তোলা ও ভিডিওর ওপর থাকছে ছাড়। ফোন: ০১৯৭৫৫৫৬৬৩৩