নোটিশ বোর্ড

খাদ্য উৎসব ২০১৭
ঢাকায় বাংলাদেশ মহিলা সমিতির আনন্দ ভবনে হয়ে গেল খাদ্য উৎসব ২০১৭। পুষ্টিবিদ ও রান্নাবিদ অধ্যাপিকা সিদ্দিকা কবীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ মহিলা সমিতি। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ কালিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা হুদা। এ সময় উপস্থিত ছিলেন রন্ধনশিল্পী সিতারা ফিরদৌস ও ফাতিমা আজিজ। এখানে বিভিন্ন রন্ধনশিল্পী খাবারের প্রদর্শন করেন। উৎসব চলে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
অনলাইনে ব্যাগ
নানা ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে অনলাইন দোকান ব্যাগিচিউডে (www.baggitude.co)। শুধু তৈরি ব্যাগ কেনা নয়, এখানে নিজের পছন্দমতো ব্যাগের ফরমাশও দেওয়া যায়। প্রতিটি ব্যাগের ডিজাইন করেছেন তরুণ ডিজাইনাররা। ব্যাগ তৈরির অনেক উপকরণের মধ্যে আছে পাটও। ব্যাগিচিউডের ব্যাগগুলোর মূল্য ২৫০ থেকে ১৫৬০ টাকার মধ্যে। আর নিজের মতো তৈরি করে নিতে চাইলে বাড়তি ৪০০ টাকা যোগ করতে হবে। ঢাকার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার খরচ ৬০ টাকা এবং ঢাকার বাইরে ১১০ টাকা।
ঠিকানা বদল
বিয়ের ছবি তোলার প্রতিষ্ঠান ওয়েডিং কালার প্লাস ও স্টুডিও পদ্মার ঠিকানা বদল হয়েছে। ৪০০ নিউ ইস্কাটন রোড (ওয়েস্টার্ন গ্রিলের), ঢাকা—এই ঠিকানায় আরও বড় পরিসরে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠান দুটি।
ছাড়
ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সানন্দা জুয়েলার্স দিচ্ছে বিশেষ ছাড়। হীরার গয়নায় ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ সুযোগ থাকবে মাসজুড়ে।
খাবার আয়োজন
লা মেরিডিয়ান ঢাকা
ভালোবাসা দিবস উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে ভ্যালেন্টাইন সপ্তাহের। ১২ থেকে আজ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে এই আয়োজন। ভালোবাসা দিবসের এই আয়োজনে বিশেষ খাবার ব্যবস্থা ছাড়াও থাকছে ভ্যালেন্টাইন কেক আর্ট টিউটোরিয়াল, সরাসরি বেহালাবাদন, মুখোশ ও সালসা নাচ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।
গোল্ডেন টিউলিপ দ্যগ্র্যান্ডমার্ক–ঢাকা: ঢাকার বনানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক–ঢাকা হোটেলের তিনটি রেস্তোরাঁতেই ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। ক্যাফে দে টিউলিপ হালকা খাবার, দ্য গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে বাফে ডিনার ও স্কাইলাইন টিউলিপে তিন কোর্সের সেট মেন্যু খাবার পরিবেশন করা হবে।