নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রান্নার বই
শহুরে জীবনে রান্নাকে আরও সহজ করে দিয়েছে মাইক্রোওয়েভ ওভেন, প্রেসারকুকার বা রাইসকুকারের মতো যন্ত্র। এসব যন্ত্রে খাবার তৈরি ও যত্ন নিয়ে বই লিখেছেন রান্নাবিদ সিতারা ফেরদৌস। বইটির নাম স্মার্ট কিচেন। পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় অবসর প্রকাশনীর স্টলে। এর দাম ৮০০ টাকা।
নতুন শাখা
কুমিল্লা ও কিশোরগঞ্জে যাত্রা শুরু করল রঙ বাংলাদেশ। ৩ ফেব্রুয়ারি কুমিল্লার ১২২/৪, নজরুল অ্যাভিনিউতে ১৬তম এবং ১৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের ৮৫২ ঈশা খাঁ রোডে ১৭তম শাখার উদ্বোধন করা হয়। রঙ বাংলাদেশের সব পণ্যই এই দুটি শাখায় পাওয়া যাবে।
প্রশিক্ষণ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাবের ‘গাছবন্ধু’ বিভাগ ছাদ-বাগানের প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণ পরবর্তী সময়ে বাগান প্রস্তুত কর্মসূচিও থাকছে এই আয়োজনে। প্রশিক্ষণে যে কেউ অংশ নিতে পারবেন। প্রশিক্ষণের হবে ফল বীথি হার্টিকালচার সেন্টার, আসাদগেট, মোহাম্মদপুরে। ফোন: ০১৮১৭০৯৪৪১২
প্রসাধনপণ্য
বেঙ্গল হারবাল গার্ডেন লিমিটেড নিয়ে এসেছে চন্দন ও উপটানের প্যাক। হলুদ, গোলাপ ও যষ্টিমধুর অর্গানিকেয়ার উপটান এবং অর্গানিকেয়ার চন্দন সরাসরি ব্যবহার করা যাবে। এ ছাড়া আছে মুলতানি মাটি। এসব পণ্য পাওয়া যাচ্ছে মীনা বাজার, প্রিন্স বাজার, বিগ বাজার, ল্যাভেন্ডার, ইউনিমার্ট,গুর্মে বাজার এবং স্বপ্নে।
নতুন নেইল পলিশ
জেল নেইল পলিশ পাওয়া যাচ্ছে ফারজানা শাকিল’স মেকওভার স্যালনে। এই নেইল পলিশের বৈশিষ্ট্য হলো নখে নেইল পলিশ থাকবে প্রায় দুই সপ্তাহ। পাওয়া যাবে বিভিন্ন রঙে। জেল ম্যানিকিউর সেবাটি ফারজানা শাকিল’স মেকওভার স্যালনের সব শাখায় পাওয়া যাবে।
খাবার আয়োজন
বার–বি–কিউ খাবারের নতুন পদ এনেছে আমারি ঢাকার রুফটপ রেস্টুরেন্ট ডেক ৪১। অতিথিদের প্রদর্শন করা হবে চার রকমের সালাদ—জার্মান পটেটো সালাদ, কোল স্লো, গ্রিক সালাদ, পিঠা ব্রেড এবং বিভিন্ন অ্যাসোর্টেড ব্রেড রোলস। বারবিকিউ পদের মধ্যে থাকছে বে অব বেঙ্গল টাইগার, ল্যাম্ব ফ্ল্যাঙ্ক/ চপ, গ্রিলড চিকেন, চিকেন শাসলিক, ল্যাম্ব কোফতা, ভেটকি ফিশ ইত্যাদি। পদগুলোর সঙ্গে পরিবেশন করা হবে বিভিন্ন রকমের সস।