নোটিশ বোর্ড
ফুল নিয়ে আয়োজন
দেশে উৎপাদিত ফুল নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ ‘ফ্লাওয়ার ফেস্ট ২০১৭’। ৩০ মার্চ থেকে ১ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে চলবে এই উৎসব। ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজ (আইআইসিই) আয়োজিত এই উৎসবটি সবার জন্য খোলা। উৎসবে ১৪টি প্যাভিলিয়ন ও ৩৩টি স্টলে ১ হাজারেরও বেশি প্রজাতির ফুল প্রদর্শিত হবে। এ ছাড়া থাকছে ফুল নিয়ে ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা, ফুলের ছবির প্রদর্শনী, ফটোবুথ, ফ্লাওয়ার টানেল, গোলটেবিল বৈঠকসহ নানা কিছু। আয়োজনটিতে সহযোগিতা করছে ইউএসএআইডি, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও দেশিফুল ডটকম।
ফ্যাশন উৎসব
বর্ষবরণকে সামনে রেখে দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) আয়োজন করেছে ফ্যাশন উৎসবের। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলবে এই আয়োজন। উদ্বোধনী দিনে থাকছে বৈশাখের পোশাক নিয়ে বিশেষ ফ্যাশন শো। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক বিচিত্রা সম্পাদক শাহাদত চৌধুরীর নামে চালু করা আজীবন সম্মাননা পুরস্কার চালু করছে এফইএবি। উদ্যোক্তা ও ডিজাইনার, এই দুই বিভাগে পুরস্কার প্রদান করা হবে। উৎসবে অংশ নেবে টাঙ্গাইল শাড়ি কুটির, কুমুদিনী, নিপুণ ক্রাফট, কে ক্রাফট, অঞ্জনস, রঙ বাংলাদেশ, দেশাল, সাদাকালো, অরণ্য ক্রাফট, নিত্য উপহার, শৈল্পিক ক্রাফট, মিয়া বিবি, এবি ফ্যাশন মেকার, এম ক্রাফট, বাংলার মেলা, কাপড় ই বাংলা, সৃষ্টি, নন্দন কুটির, শিবনী, মেঘ, ফোর ডাইমেনশন ইত্যাদি ফ্যাশন হাউস।
বৈশাখী সংগ্রহ
আসছে পয়লা বৈশাখ। উৎসবে মাতবে সারা দেশ। নারীদের জন্য বৈশাখ সংগ্রহ হিসেবে গুলশান শাড়ি মিউজিয়াম নিয়ে এসেছে তাদের বৈশাখ সংগ্রহ। সিল্ক, সুতি, জর্জেট সুতায় তৈরি শাড়িতে মিলবে ঐতিহ্যবাহী নকশা। গুলশানের পিংক সিটি এবং পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা রয়েছে।
বৈশাখী পর্দা
পোশাকের পাশাপাশি ঘরের পর্দাও রাঙিয়ে তুলুন বৈশাখের আমেজে। ইসলামপুরের চায়না মার্কেটের দোকান এ হাকিম ট্রেডার্সে পাবেন বৈশাখের নতুন পর্দা। এ ছাড়া বিছানার চাদর, সোফার কভার ও কুশন কভারে মিলবে বৈশাখী নকশা।
অনলাইনে কেনাকাটা
এখন থেকে ফ্যাশন হাউস ক্যাটস আইয়ের সব পণ্য কেনা যাবে ঘরে বসেই। ক্যাটস আইয়ের ‘অনলাইন স্টোর’ (www.catseye.com.bd) বা ফেসবুক পেজ থেকে এই সুবিধা পাবেন ক্রেতারা। কেনাকাটায় দাম পরিশোধ করা যাবে ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট ও ডেবিট কার্ডসহ সবগুলো মোবাইল ব্যাংকিং থেকে। দেশের মধ্যে কেনাকাটায় পৌঁছে দেওয়ার জন্য কোনো বাড়তি চার্জ নেই। অনলাইন কেনাকাটায় মূল্যছাড়সহ নানা ধরনের উপহার জেতার সুবিধাও দিচ্ছে তারা।
বৈশাখী মেলা
পয়লা বৈশাখ উপলক্ষে অনলাইন দোকান শৈলী আয়োজন করেছে বৈশাখী মেলা। রাজধানীর ধানমন্ডিতে (বাড়ি ১১/এ, সড়ক ০১) আগামী ৬ থেকে ৮ এপ্রিল চলবে এ মেলা । দেশি তাতে বোনা শাড়ি, ব্লাউজ পিস, পাঞ্জাবি, কামিজ পিস, ওড়না ও গামছা থাকছে মেলায়। এ ছাড়া হাতে বানানো গয়না থাকবে মেলায়। গয়নায় ব্যবহার করা হয়েছে মুক্তা, কোরাল, ল্যাপিস, টারকোয়েজ, রুপা, পিতল, চামড়া, কাঠ, মাটি ও পুঁতি। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এ মেলা।