নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিউটি অ্যান্ড গ্রুমিং একাডেমি
বিউটি অ্যান্ড গ্রুমিং একাডেমি

সৌন্দর্যচর্চায় ছাড়

হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন

আজ থেকে হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন আয়োজন করছে নারীদের জন্য ত্বকের যত্ন ও সৌন্দর্যসচেতনতা নিয়ে এক বিশেষ প্রচারণার। এই আয়োজনে ন্যূনতম ৭০০ টাকার ফেসিয়ালে বিনা মূল্যে পাওয়া যাবে রিলাক্সিং ফুট ম্যাসাজ। এই সুবিধা থাকবে আগামী ৩১ মে পর্যন্ত। ফোন: ০১৭১৬৭৪৯৪৭৯

ঝুমু খানস লেজার মেডিকেল

বৈশাখ উপলক্ষে পুরো এপ্রিল মাসজুড়ে ঝুমু খানস লেজার মেডিকেলে মিলবে ১০ শতাংশ ছাড়। সার্জারি ছাড়াই অতিরিক্ত ওজন কমানো ও বডি শেপিং, হেয়ার ট্রিটমেন্ট, অবাঞ্ছিত লোম, ব্রণ ও ব্রণের গর্ত, ত্বকে বয়সের ছাপ, তিল বা আঁচিল ইত্যাদি সমস্যার আধুনিক চিকিৎসা দিচ্ছে তারা। ফোন: ০১৭২৭০০১১৯৯

রূপচর্চা প্রশিক্ষণ

বিউটি অ্যান্ড গ্রুমিং একাডেমি উজ্জ্বলা দিচ্ছে রূপচর্চার ওপর প্রশিক্ষণ। প্রতিটি প্রাথমিক কোর্স দুই দিনের, ফাউন্ডেশন কোর্স তিন দিনের আর অ্যাডভান্স কোর্স পাঁচ দিনের। এ ছাড়া প্রশিক্ষণ গ্রহণকারীদের জন্য থাকবে আবাসন সুবিধা। ফোন: ০১৯৫৩৩০০৪৫৬।

ব্যাঙ
ব্যাঙ

নতুন টি–শার্ট ফতুয়া

গরমে ছেলেদের নানা ধরনের আরামদায়ক পোশাক বাজারে এনেছে ফ্যাশন হাউস ব্যাঙ। সুতি শার্ট, পলো শার্ট ও গোল গলার টি-শার্ট এনেছে তারা। আছে নতুন নকশার জিনস ও ফতুয়া।

সাদাকালো
সাদাকালো

গরমের পোশাক

ফ্যাশন হাউস সাদাকালো গরমের পোশাক হিসেবে নিয়ে এসেছে সাদায় সাদা পোশাক। সাদা রঙের পোশাকে সাদা মোটিফে পাওয়া যাবে ব্লক, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি বা কারচুপি নকশা। শাড়ি, কামিজ, টপ, পায়জামা, পাঞ্জাবির পাশাপাশি এই আয়োজনে রয়েছে যুগল পোশাক এবং বড়দের সঙ্গে ছোটদের একই রকম পোশাক। বিস্তারিত: www.sadakalo.net।

বেবি বাজার
বেবি বাজার

শিশুদের পোশাক

রাজধানীর মোহাম্মদপুর টোকিও স্কয়ারের বেবি বাজারে শিশুদের নানা রকম পোশাক পাওয়া যাচ্ছে। এখানে নিমা, ফ্রক, জামা, গেঞ্জি, প্যান্ট, পায়জামা, শার্ট, টুপি, পার্টি ফ্রক, স্কার্ট, ফতুয়া, টি-শার্ট ইত্যাদি রয়েছে।