নোটিশ বোর্ড
বাজারে নতুন মসলা
বাজারে কিমা মসলা ও চিকেন কারি নিয়ে এল বেঙ্গলমিট। ম্যারিনেট করা কিমা মসলার সাহায্যে কাবাব, টিক্কা, মিটবল, মিটলোফ, বিভিন্ন ধরনের স্টাফিং, পাস্তা, লাজানিয়া, স্প্যাগেটি ছাড়াও অনেক রকমের রান্না করা যাবে। ম্যারিনেটেড চিকেন কারি খুব সহজেই এবং অল্প সময়ে তৈরি করা যায়। এই তিনটি নতুন পণ্য উদ্বোধন করা হয়েছে গুলশানে বেঙ্গল মিটের গুর্মে বুচার এবং ৩৪তম রিটেইল পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে। এই পণ্যগুলো ধানমন্ডি ২৭ নম্বর সড়কসহ বেঙ্গল মিটের অন্যান্য খুচরা বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।
বিকল্প চিনি
পুর্নাভা নিয়ে এল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি জিরো ক্যালরির ‘চিনি গো’। চিনি গো মিষ্টি স্টেভিয়া পাতার নির্যাস থেকে তৈরি।
১ প্যাকেট ‘চিনি গো’তে আছে ৩০টি স্যাশে, দাম ১০০ টাকা।

গরমের পোশাক
ছেলেদের গরমের উপযোগী নানা ধরনের পোশাক এনেছে মেনজ ক্লাব। সুতি কাপড়ের ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্টসহ আরামদায়ক এসব পোশাক পাবেন তাদের সব শোরুমে।
পোশাকের দোকান
রাজধানীর রামপুরায় (সড়ক ৩, বাড়ি ৮, ব্লক বি) ‘বনলতা বাংলাদেশ’ এনেছে নতুন পোশাক ও অন্যান্য সামগ্রী। শাড়ি, টু-পিস, থ্রি-পিস, ওড়না, বিছানার চাদরসহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে এখানে।