নোটিশ বোর্ড

প্রশিক্ষণ
ঢাকার সেন্ট্রাল রোডের ৫৪ এলিট হাউসের নতুন ঠিকানায় গৃহসুখনে প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে। ৫০ শতাংশ ছাড়ে সৌন্দর্যচর্চা, সেলাই, রান্না, হস্তশিল্প, কাপড় কাটিং, ভেজিটেবল কার্ভিং কোর্সে ভর্তি চলছে।
ফোন: ০১৭৩২৭০৯৬৮০
নতুন শার্ট
ইনভাইট বাজারে এনেছে নতুন নকশার শার্ট। সুতি কাপড়ের এই শার্টগুলোর নকশা করা হয়েছে গরমের কথা মাথায় রেখে। ঠিকানা: ১০২/এ আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট (তৃতীয় তলা), শাহবাগ, ঢাকা।
ছাপা নকশায় পোশাক
সেইলর: বসন্তে নতুন সংগ্রহ এনেছে ফ্যাশন হাউস সেইলর। ছেলে ও মেয়েদের পোশাকে ছাপা নকশা প্রাধান্য পেয়েছে। গরমে পরার উপযোগী এই পোশাকগুলো সেইলরের সব শাখায় পাওয়া যাচ্ছে। নতুন পণ্য দেখা যাবে সেইলরের ফেসবুক পেজে (fb/clothings.sailor)।
ব্যাঙ: নানা ধরনের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ও থ্রি-কোয়ার্টার প্যান্টে ছাপা নকশা করেছে ব্যাঙ। সব পোশাকই সুতি কাপড়ে তৈরি।

দীর্ঘতম সৈকতে হাঁটা
১৮ মার্চ সকাল ১০টায় শুরু হবে ‘দ্য লংগেস্ট ওয়াক ২০১৭’ শিরোনামে ১০০ মাইল হাঁটার আয়োজন। ২০ মার্চ পর্যন্ত কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত এই ১০০ মাইল হাঁটা অনুষ্ঠানের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এই সময় অংশগ্রহণকারীরা মিলে সমুদ্রসৈকতের আবর্জনা পরিষ্কার ও জনসচেতনতার কাজ করবেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে বেজক্যাম্প বাংলাদেশ ও থাউজেন্ট মাইলস এক্সপেডিশন বাংলাদেশ নামের দুটি প্রতিষ্ঠান। এ আয়োজনে সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
২ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা।
বিশেষ আয়োজন
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হোটেল আমারি ঢাকা নারীদের জন্য আয়োজন করেছে উইমেন্স রিক্রুটমেন্ট ডে। এ দিন আমারি ঢাকায় চাকরির জন্য জীবনবৃত্তান্ত ও এক কপি ছবিসহ নারীরা সরাসরি চলে আসতে পারেন হোটেলের গ্র্যান্ড বলরুমে। দুপুর ও রাতে বুফে খাবারে নারীদের জন্য বিশেষ ছাড়ও থাকবে।
নতুন খাবার
দাওয়াত-ই দরবার
নতুন খাবারের পদ এনেছে রাজধানীর মোহাম্মদপুরের রেস্তোরঁা দাওয়াত-ই দরবার। ‘দরবার-ই পরিবার’ নামে বিশেষ খাবারের মেন্যু এনেছে তারা। চারজনের জন্য ১ হাজার ২৯৯ টাকার এই বিশেষ প্যাকেজে থাকছে বেরেস্তা পোলাও, গোটা মুরগির রোস্ট, দারবার-ই চিকেন তাওয়া মাসালা বা নিম কালিয়াসহ কাবাব, ডিম, বোরহানি ইত্যাদি পদ।
বেঙ্গল মিট
বেঙ্গল মিট বাজারে এনেছে নতুন স্বাদের মুরগির মাংসের তিন পদ। নতুন এই ম্যারিনেট করা পদগুলো হলো চিকেন রেশমি মালাই, চিকেন কালি মির্চ এবং চিকেন টাংরি কাবাব। পাঁচ তারকা হোটেলের শেফের তত্ত্বাবধানে বিদেশি মসলায় তৈরি করা হচ্ছে এসব হিমায়িত খাবার। গ্রিল করা ছাড়াও এই কাবাবগুলো খুব অল্প সময়ে সামান্য তেলে প্যানে ভেজে ফেলা যাবে। কাবাবগুলো টরটিলা, রুটি, রোল, ভাত ছাড়াও আলাদা খাওয়া যাবে। নতুন এই কাবাবগুলো পাওয়া যাবে রাজধানীর মগবাজারের নতুন গরম্যাট বুচার শপসহ বেঙ্গল মিটের অন্যান্য গরম্যাট বুচার দোকানে। ৩ মার্চ নতুন এই পণ্যের পরিচিতি ছাড়াও মগবাজারে দোকানের উদ্বোধন করেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাসহ অতিথিরা।
এ সময় বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম আসিফ বলেন, ‘বেঙ্গল মিটে আমরা ক্রেতাদের জন্য নতুন নতুন সুবিধাজনক এবং পুষ্টিগুণসম্পন্ন পণ্য আনতে চেষ্টা করি। এসব পণ্য রন্ধনশিল্পে যুক্ত করে নতুন মাত্রা।’