নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলো ট্রাভেলের শুভেচ্ছা দূত িপয়া
চলো ট্রাভেলের শুভেচ্ছা দূত িপয়া

নতুন দোকান
রংধনু সাত কালার চা ঘরের দ্বিতীয় শাখা চালু হয়েছে খিলগাঁও চৌরাস্তার কাছে (খিলগাঁও মডেল কলেজের বিপরীতে)। সাত রঙের চায়ের পাশাপাশি এখানে মিলবে তিনরঙা কফি ও জুস।

প্রশিক্ষণ
গৃহসুখনে এখন বিউটিফিকেশনের পুরো প্রশিক্ষণ কোর্সে ছাড় দেওয়া হচ্ছে। ফোন: ০১৭৩২৭০৯৬৮০

উদ্যোক্তা হাট
অনলাইনভিত্তিক উদ্যোগ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ ৮ থেকে ১০ এপ্রিল পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে উদ্যোক্তা হাটের আয়োজন করেছে। হাটে প্রায় ৫০ জন উদ্যোক্তা তাঁদের জামা, কাপড়, খাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিকস, ইন্টেরিয়র সামগ্রী, তথ্যপ্রযুক্তি সেবা ও বই প্রদর্শন ও বিক্রি করবেন। এই আয়োজন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

ভ্রমণ কার্ড
সম্প্রতি বনানীর একটি রেস্তোরাঁয় ভ্রমণ আয়োজন প্রতিষ্ঠান চলো ট্রাভেল ঘোষণা করেছে নতুন সুবিধা। গ্রাহকদের জন্য দুই বছর মেয়াদি কার্ড ‘ইউরোপা মুন্ডা’ চালু করেছে তারা। যা দিয়ে গ্রাহকেরা তাঁদের ভ্রমণ প্যাকেজে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাবেন। একই অনুষ্ঠানে মডেল জান্নাতুল পিয়াকে চলো ট্রাভেলের শুভেচ্ছাদূত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পিয়া বলেন, ‘আমি নিজে ঘুরতে খুব পছন্দ করি। আপনারা যাঁরা এখনো ঘোরা শুরু করেননি আর যাঁরা ঘুরছেন, দুই দলের জন্যই চলো ট্রাভেল খুব ভালো একটি সুযোগ নিয়ে এসেছে বলে আমি মনে করি।’ ফেসবুক: www.fb.com/cholotravel