নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ রেস্তোরাঁয় খাবার উৎসব

খাবারদাবার ও রেস্তোরাঁভিত্তিক অ্যাপ হারিকেন রাজধানীর ১২টি রেস্তোরাঁয় এক খাবার উৎসবের আয়োজন করেছে। ‘হারিকেন ডাইনিং উইক’ নামের এই উৎসব শুরু হয়েছে ১৩ মে। চলবে ২০ মে পর্যন্ত।

খাবার উৎসব উপলক্ষে ১৩ মে গুলশানের ফোর পয়েন্ট বাই শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হারিকেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিব শামস জানান, রাজধানীর গুলশান ও বনানী এলাকার স্পাইস অ্যান্ড রাইস, র‍্যাপড, লোটাস ইটাং, খাজানা, রয়েল পার্ক, টেস্ট অব লঙ্কা, উমাই, অ্যাবসালুট থাই, টেস্টবাড, ভেনি ভিদি ভিচি, লেক ট্যারেস ও স্কাই পুল রেস্তোরাঁয় হারিকেন অ্যাপ ব্যবহারকারীরা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে হারিকেন অ্যাপটি পাওয়া যাবে।

পোশাক প্রদর্শনী

১৮ থেকে ২০ মে চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস কমপ্লেক্সের তৃতীয় তলায় পাঁচজন ডিজাইনারের পোশাক প্রদর্শন করা হবে। ডিজাইনাররা হলেন আইভি হাসান, মণিদীপা দাশ, আমেনা ইসলাম কচি, শারমিন পপি ও নাসরিন সারোয়ার মেঘলা। প্রদর্শনীটি চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

গরমে গামছা

ফ্যাশন হাউস নিপুণ গরমের জন্য নিয়ে এসেছে গামছার তৈরি পোশাক। থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, কটি, শেরওয়ানি, পাঞ্জাবির পাশাপাশি রয়েছে বটুয়া ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, পায়ের স্যান্ডেল, পার্স ব্যাগ, অলংকার, মেয়েদের স্টাইলিস্ট টুপি, ছেলেদের জন্য উত্তরীয়। এ ছাড়া পাওয়া যাবে ল্যাম্পশেড, কুইল্ট, ডাইনিং টেবিলের রানার, প্লেসমেট।

স্ট্রিট ফুড উৎসব

গুলশানের হোটেল ফোর পয়েন্ট বাই শেরাটনের দ্য ইটরি রেস্তোরাঁয় শুরু হয়েছে স্ট্রিট ফুড মার্কেট ফেস্টিভ্যাল। যেখানে গ্রাহকের পছন্দমতো খাবার সরাসরি তার সামনে তৈরি করে দেবেন হোটেলের শেফরা। মার্কিন, ইতালীয়, মেক্সিকান, জাপানি, চীনা, থাই ও ভারতীয় খাবারের নানা পদ নিয়ে এই আয়োজন শুরু হয়েছে ১৩ মে। চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এখানে নানা দেশের খাবার পাওয়া যাবে।