নোটিশ বোর্ড

বেকারি ও পেস্ট্রির নতুন দোকান
নানা ধরনের বিস্কুট, রুটি ও পেস্ট্রি খাবারের পদ নিয়ে চালু হলো নতুন দোকান লা তার্তে। গুলশান ১ নম্বরের কফির দোকান গ্লোরিয়া জিনসের সামনের অংশে (৩৫ নম্বর বাড়ি) যাত্রা শুরু করেছে এই দোকান। নাভানা ফুডস লিমিটেডের এই নতুন উদ্যোগ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালন প্রধান মোর্শেদ এলাহী বলেন, ‘অনেক দিন ধরেই আমরা উন্নত মানের বেকারি পণ্য তৈরির জন্য কাজ করছিলাম। দামটাও রাখতে চেয়েছি সবার নাগালের মধ্যে। বেকারি ও পেস্ট্রি আইটেমের এই খাবারগুলো আশা করি সবার পছন্দ হবে।’
দেশ-বিদেশের নানা ধরনের রুটি, বিস্কুট, কেক, মিষ্টিজাতীয় খাবার মিলিয়ে মোট ৬০ ধরনের খাবার পাওয়া যাবে এখানে। এর মধ্যে থাকছে অলিভ ব্রেড, গ্লুডেন ব্রেড, কর্ন ব্রেড, মিল্ক ব্রেড, গ্রিন টি নিউটেলা, ব্ল্যাক ফরেস্ট কেক, টুনা পাফ, স্মোক চিকেন পাফ, চেরি চিজ টেরাইন, অ্যাপেল টার্ট, লেমন টার্ট, মুজ কেক, ম্যাকারুন ইত্যাদি। নিয়মিত কেক ছাড়াও বিশেষভাবে ফরমায়েশ দিয়ে কেক তৈরি করে নিতে পারবেন ইচ্ছেমতো। শিশুদের পছন্দের নানা ধরনের মিষ্টি খাবারের পদ মিলবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান।

নতুন প্রসাধনী
কসমেটিকস ব্র্যান্ড ওয়ারদাহের প্রসাধনী এখন থেকে বাংলাদেশে পাওয়া যাবে। প্রাকৃতিক ভেষজ উপাদানে এসব প্রসাধনী তৈরি করা হয়। গুলশানের পুলিশ প্লাজা, ধানমন্ডির প্লাজা এ আর এবং উত্তরায় এসব প্রসাধনী কিনতে পারবেন ক্রেতারা।
অনলাইনে একস্ট্যাসির পোশাক
এখন থেকে ঘরে বসেই একস্ট্যাসির পোশাক কিনতে পারবেন ক্রেতারা। অনলাইনে কেনাকাটার জন্য আরও নানা সুবিধা দেওয়া হবে ক্রেতাদের। এই ওয়েবসাইট: http://ecstacybd.com।
ঘরে বসেই আম কেনা
ফোনে চাহিদা জানালেই নিজস্ব বাগানের আম বাড়িতে পৌঁছে দেবে কামাল এগ্রো ফ্রুটস। পাঁচ ও দশ কেজি ওজনের প্যাকেটে পাওয়া যাবে এই আম। ফোন: ০১৭১৩০২৬৫২৫।
বিয়ের ছবিতে ছাড়
বিয়ের ছবি তোলার জন্য বিভিন্ন প্যাকেজে বিশেষ ছাড় থাকছে ওয়েডিং কালারসে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। ফোন: ০১৬১৫০০৫৬৭৬।