নোটিশ বোর্ড
এআইইউবিতে থ্রিডি ড্রয়িং কর্মশালা
আগামী ৯ আগস্ট এআইইউবি কন্টিনিউয়িং এডুকেশন সেন্টারে আয়োজন করা হয়েছে থ্রিডি ড্রয়িং এর ওপর কর্মশালা। কর্মশালাটি নেবেন উন্মাদের নির্বাহী সম্পাদক মেহেদী হক। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ- ৯৮৯৪৬৪১/৯৮৮৬১১৬, এক্স. ৪০৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনডোর গেমস
ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স-ক্যাডেটস এসোসিয়েশন ১৩ আগস্ট থেকে আয়োজন করতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদালয় ইনডোর গেমস’ শীর্ষক প্রতিযোগিতা। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য এই ফেসবুক পেজে যোগাযোগ করুন: www.fb.com/dueca.indoor
ইউল্যাবে বাজেট নিয়ে লেকচার
১৫ জুলাই ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্কুল অব বিজনেস ২০১৪-১৫ সালের বাজেট নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করে। এখানে বক্তব্য দেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন। বাজেটের আলোচিত দিক ও গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমরান রহমান, উপ-উপাচার্য জহিরুল হক, স্কুল অব বিজনেসের শিক্ষক অধ্যাপক গোলাম মোহাম্মদ ও পিঙ্কী শাহ।
এআইইউবিতে ভার্চুয়াল সেমিনার
২ জুলাই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশে (এআইইউবি) তরুণ শিক্ষার্থীদের জন্য এক ভার্চুয়াল সেমিনার আয়োজন করা হয়। এই ভার্চুয়াল সেমিনার পরিচালনা করেন গুগলের বেকি রাসেল। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আইলিড এই সেমিনার আয়োজন করে। সেমিনারের সহযোগী ছিল জেসিআই ঢাকা ওয়েস্ট, ইএমকে সেন্টার। সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা ক্যালভিন হায়েস ও এআইইউবির উপাচার্য চার্লস ভিলেনুভ্যে। বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ ও সংযোগ স্থাপনের জন্য এই ভার্চুয়াল সেমিনার আয়োজন করা হয়।