নোটিশ বোর্ড
খাবারের উৎসব

ঢাকা রিজেন্সি
ঢাকা রিজেন্সিতে ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে শীতকালীন নানা আয়োজন। হোটেলের রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে উপভোগ করতে পারেন লাইভ বার বি কিউ। অতিথিদের জন্য শেফ স্পেশাল গ্রিল্ড রেড স্নেপার, বেবি কোরাল, কিং ফিশ, ল্যাম্ব চপ, লবস্টারসহ নানান আয়োজন রাখা হয়েছে এখানে। আপনার পছন্দমতো তৈরি করে নিতে পারেন বার–বি–কিউ ও সসের আইটেম।
ফার্স হোটেল অ্যান্ড রিসোর্ট
ঢাকার বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হচ্ছে সামুদ্রিক খাবার নিয়ে উৎসব। ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উৎসবে নানা স্বাদের সামুদ্রিক খাবার উপভোগ করা যাবে। গান শুনতে শুনতে রাতের খাবার সারতে পারবেন সেখানে।
ইকো রিসোর্ট
সুন্দরবনে বেড়াতে যাওয়ার আগে এখন জোনাকি ও গোল কানন ইকো রিসোর্টে সহজেই বুকিং দিতে পারবেন। রিলিফ ইন্টারন্যাশনাল প্রজেক্টের এই ইকো রিসোর্টে অনলাইনে বুকিং সেবা দিচ্ছে জোভাগো।
জোভাগোর ওয়েবসাইট: www.jovago.net
নতুন রেস্তোরাঁ
বাড্ডার নতুনবাজারে যাত্রা শুরু করেছে রেস্তোরাঁ হাংরি বিনস। রেস্তোরাঁর ভেতরে ও বাইরে দুই জায়গাতে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে ভারতীয়, থাই, মেক্সিকান ছাড়াও আছে নানা ধরনের খাবার, বিশেষ বার-বি-কিউ।
নবযাত্রা
নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে অ্যানেরা বিউটি। রাজধানীর বারিধারায় ফ্ল্যাট ৪বি, ৬১ সোহরওয়ার্দী অ্যাভিনিউ তাদের ঠিকানা। সৌন্দর্যচর্চার নানা সেবার পাশাপাশি ত্বকে বয়সের ছাপ সরাতে প্রাকৃতিক উপায়ে সেবা দিয়ে থাকে অ্যানেরা।

প্রতিযোগিতা
ফেসবুকে জনপ্রিয় হওয়া ভিডিও ট্রেন্ড ম্যানিকিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে ক্যাটস আই। ক্রেতাদের বিশেষ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকার গিফট ভাউচার জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে তারা। প্রতিযোগিতায় অংশ নিতে ৩০ নভেম্বরের মধ্যে আপনাকে নিজের তৈরি ম্যানিকিন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করতে হবে। বিস্তারিত: fb/CatsEyeLtd/?fref=ts
ফ্যাশন শো
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল রেমন্ড গ্রুপ প্রেজেন্টস ফল ফ্যাশন শো ২০১৬ । ফ্যাশনশোতে তিনটি রংকে থিম ধরে ছয়টি ফ্যাশন কিউতে তাদের কাপড় দেখানো হয়। রেমন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেনজির আহমেদ জানান, দেশীয় সংস্কৃতিকে বিদেশিদের কাছে তুলে ধরাই এই ফ্যাশন শোর মূল উদ্দেশ্য।
নতুন ঠিকানা
গৃহসুখন এখন ঢাকার সেন্ট্রাল রোডের এলিট হাউসে । এখানে বিউটিফিকেশন, রান্না ও টেইলারিং কোর্সে ভর্তি চলছে।
ফোন: ০১৭৩২৭০৯৬৮০
কর্মশালা
মেকআপের কৌশল নিয়ে এক দিনের কর্মশালার আয়োজন করতে যাচ্ছে লিংগারিং লুক ইনস্টিটিউট। ১০ ডিসেম্বর আয়োজিত এক দিনের এ কর্মশালায় বিউটি পরামর্শক ফারজানা রিজুয়ানের তত্ত্বাবধানে থাকছে মেকআপদক্ষতা বাড়ানোর কৌশল। কোর্স শেষে সনদপত্র প্রদান করা হবে।
ফোন: ০১৮১৭৭৫২২৪০।

ছাড়
রঙ বাংলাদেশ যমুনা ফিউচার পার্ক আর মিরপুর শাখায় দিচ্ছে বিশেষ ছাড়। ৩০ নভেম্বর পর্যন্ত রঙ বাংলাদেশের ক্রেতারা ৭০ শতাংশ ছাড়ে তাদের পছন্দের পোশাক ও অন্যান্য পণ্য কিনতে পারবেন।

বিয়ের ছবি
বিয়ের মৌসুমে ছবি ও ভিডিওতে বিশেষ প্যাকেজ দিচ্ছে ব্রাইডাল হেরিটেজ। প্লাটিনাম ও এলিট নামে দুটি ভিন্ন প্যাকেজে বিশেষ এই সুবিধা দিচ্ছে তারা। বিস্তারিত: http://bridalheritage.com