নোটিশ বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নাতকোত্তরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ভর্তি কার্যক্রম চলছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৫ মে। ভর্তি তথ্য ও ফল জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ww.nu.edu.bd/admissions। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে। NU<space>ATMF<space>Roll No লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
চিত্রাঙ্কন কর্মশালা
শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে তিন মাসব্যাপী কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য ‘চিত্রাঙ্কন কর্মশালা’। ধানমন্ডি ও বনানীতে ক্লাস হবে। নিবন্ধন ১৫ ও ২২ মে ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে। যোগাযোগ: ০১৭১১৬৭৮৪৮৩।