নোটিশ বোর্ড
মেডিকেল কলেজ বিতর্ক উৎসব
‘মননে মানবতা, শপথে যুক্তি’ স্লোগানে ১১ জুন শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক ও কুইজ উৎসব ২০১৫। এ উৎসবে অংশ নিতে পারবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের বিতর্ক সংগঠনগুলো। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব যৌথভাবে আয়োজন করেছে দুই দিনের এই উৎসব।
নিবন্ধনের জন্য যোগাযোগ: ০১৭৪৫৮০৬৭০৩, ০১৬৭২৩৫২২১৫
প্রযুক্তি উৎসবে চ্যাম্পিয়ন ডব্লিউইউবি
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি আয়োজিত চতুর্থ জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসবে ‘প্রজেক্ট শো-কেসিং’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের তৈরি প্রকল্পটির নাম ‘অনলাইন এক্সাম ম্যানেজমেন্ট উইথ লাইভ রেজাল্ট’। প্রকল্পটিতে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন, মনেরা আক্তার, নবী হোসেন ও পরশ মণ্ডল।