নোটিশ বোর্ড
চট্টগ্রামে ভারতীয় উচ্চশিক্ষা মেলা
২৭ ও ২৮ জুলাই চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে ভারতীয় শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। উচ্চশিক্ষার জন্য ভারতে পড়তে যাওয়ার সুযোগ ও বৃত্তি সম্পর্কে জানা যাবে এ মেলায়। বিস্তারিত: fb.com/IndiaEducationFairChittagong
ঢাকায় ইউকে ওপেন ডে
১ আগস্ট ঢাকার ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ইউকে এডুকেশন ওপেন ডে অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ ও বৃত্তি সম্পর্কে জানা যাবে এই দিন। বিস্তারিত: https://bd.edukexhibition.org
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্ক
টিআইবি-সিইউডিএস বিতর্ক উৎসবে নিবন্ধনের শেষ তারিখ ৩১ জুলাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে ২ থেকে ৫ সেপ্টেম্বর। নিবন্ধনের জন্য অনলাইন ফরম পাওয়া যাবে (http://goo. gl/forms/pdPdqriKwW) ঠিকানায়।