নোটিশ বোর্ড
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে চাইলে...
আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০১৫ উপলক্ষে বিভিন্ন আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করেছে এডুকেশন ইউএসএ বাংলাদেশ। যাঁরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন, কীভাবে আবেদন করবেন, আইইএলটিএস-টোফেল-জিআরই-জিম্যাটের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, বৃত্তি পেতে হলে কী করণীয়—সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই আয়োজনে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে পড়ালেখার পরিবেশ, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস জীবন সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের উল্টোদিকে, আমেরিকান সেন্টারে চলবে এই সপ্তাহব্যাপী আয়োজন। আজ থেকে শুরু হয়ে বৃহস্পতিবার—প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বিভিন্ন আলোচনা ও কর্মশালা।
আয়োজনের বিস্তারিত জানা যাবে তাঁদের ফেসবুক পেজ থেকে। পেজের লিংক: www.facebook.com/EdUSABangladesh
‘ক্যারিয়ার ফেস্ট’
জবসবিডি ডট কম ও রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ক্যারিয়ার ফেস্ট’-এর আজই শেষ দিন। চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে যোগাযোগ তৈরি করতে এই উৎসব চলছে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে। বিস্তারিত: http://careerfest.jobsbd.com
সূবর্ণজয়ন্তী
পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর। নিবন্ধন চলছে।
যোগাযোগ: ০১৭১৯৬৬৭৭৬৩
প্রবীণদের নিয়ে তরুণদের সম্মেলন
কেমন আছেন দেশের প্রবীণেরা, ঠিকমতো সেবা ও শ্রদ্ধা পাচ্ছেন কি না—এসব বিষয় নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন এজিং সাপোর্ট ফোরাম বাংলাদেশ। সংগঠনের উদ্যোগে ২১ নভেম্বর ঢাকার প্রবীণ হিতৈষী সংঘে হবে সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে যে-কেউ যোগ দিতে পারবেন। আয়োজনের সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।