নোটিশ বোর্ড
নিবন্ধন চলছে রুয়েট গ্রিন ব্রেইন প্রতিযোগিতার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠেয় ‘গ্রিন ব্রেইন ২০১৫’ প্রতিযোগিতার নিবন্ধন চলছে। প্রকল্প প্রদর্শনী, আইডিয়া কনটেস্ট, পোস্টার ডিজাইন ও প্রবন্ধ রচনার ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের যোগাযোগ করতে হবে রুয়েটের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল বিভাগে। আমেরিকান সেন্টারের সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করেছে তড়িৎ প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইই) রুয়েট শাখা।
ইস্টার্ন ইউনিভার্সিটিতে গণিত উৎসব
ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজন করেছে চতুর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি গণিত উৎসব ২০১৫। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব হবে ১৮ ডিসেম্বর। অলিম্পিয়াডে নিবন্ধনের শেষ তারিখ ৮ ডিসেম্বর। নিবন্ধন করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.easternuni.edu.bd।
ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রতিযোগিতা
সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কৃষি, নবায়নযোগ্য শক্তি বা তথ্যপ্রযুক্তি নিয়ে ব্যবসায়িক পরিকল্পনার ওপর অনুষ্ঠেয় প্রতিযোগিতার নিবন্ধন চলেছে। তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ‘সেরা পরিকল্পনা’ বিজয়ী সুযোগ পাবেন জাপানে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও পরামর্শকদের সামনে তাঁর প্রকল্প উপস্থাপনের। নিবন্ধনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি।
নিবন্ধন: www.link-orinuspartners.com
নিবন্ধন চলছে চবি জাতিসংঘ সম্মেলনের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (সিইউমুনা) আয়োজিত জাতিসংঘ সম্মেলনের নিবন্ধন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর এ সম্মেলনে অংশ নিতে পারবেন। ২০১৬ সালের ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ সম্মেলন। প্রতিনিধি হিসেবে অংশ নিতে নিবন্ধন করুন: www.cumun2016.com