নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদাকালো
সাদাকালো

পিঠা প্রতিযোগিতা
বনানীর দ্য স্কাই রুম ডাইনিং রেস্টুরেন্টে ৪ ডিসেম্বর বিকেলে ঢুকেই দেখা গেল নানা রকম পিঠার পসরা। কুকিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত বাংলার ঐতিহ্যবাহী পিঠা প্রতিযোগিতায় ৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বিশেষ অতিথি ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির।
মেহের আফরোজ চুমকি ১০ জন বিজয়ীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসী বলেন, ‘এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হলো বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠাগুলো সবার সামনে নতুন করে তুলে ধরা।’
মূল্যছাড়
মাসজুড়ে ফ্যাশন হাউস নিপুণ দিচ্ছে মূল্যছাড়। নিপুণের প্রতিটি পণ্যে থাকছে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এ সুযোগ পাওয়া যাচ্ছে নিপুণের ধানমন্ডির হোসেন প্লাজা, যমুনা ফিউচার পার্ক এবং মিরপুর শাখায়।
স্থান পরিবর্তন
বেইলি রোডে স্থান পরিবর্তন করে বেইলি ফিয়েস্তা মার্কেটের তৃতীয় তলায় যাত্রা শুরু করল ফ্যাশন হাউস সাদাকালো৷ শীতের পোশাকসহ শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট, স্কার্ট, টপ, টি-শার্ট, বাচ্চাদের পোশাকসহ গৃহস্থালির সব পণ্য পাওয়া যাবে এই শাখায়।
চলছে ঢাকা রেস্তোরাঁ সপ্তাহ
ঢাকা ফুডিজের আয়োজনে চলছে ‘কোকা-কোলা ঢাকা রেস্টুরেন্ট উইক’। এ আয়োজনে অংশ নিয়েছে মোট ৬০টি রেস্তোরাঁ। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আয়োজনের আগে গত ৩০ নভেম্বর ডেইলি স্টার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যান কেকের ন্যাশনাল সেলস ম্যানেজার ইখতিয়ার রেজা, গ্রামীণফোনের উপমহাব্যবস্থাপক রেজওয়ান চৌধুরী, বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ আসিফসহ অনেকেই। এই উৎসব চলার সময় ঢাকা ফুডিজের ফেসবুক গ্রুপের সদস্যদের জন্য রেস্তোরাঁগুলোতে থাকবে বিশেষ ছাড়। অংশ নেওয়া প্রতিটি রেস্তোরাঁর বিশেষ প্ল্যাটারে পাওয়া যাবে ৪০-৬০ শতাংশ ছাড়। বিভিন্ন প্ল্যাটারের দাম পড়বে ৪৯৯ থেকে ২ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়াও থাকছে নানা পুরস্কার জেতার সুযোগ।
ঢাকায় নতুন রেস্তোরাঁ
১ ডিসেম্বর ঢাকায় চালু হয়েছে ভারতীয় চেইন রেস্তোরাঁ ‘দি গ্রেট কাবাব ফ্যাক্টরি’। এটি তাদের পঞ্চম শাখা। অন্য দেশে যেভাবে খাবার পরিবেশন করা হয়, বাংলাদেশেও একইভাবে একই খাবার পরিবেশন করা হবে বলে জানানো হয়। যমুনা ফিউচার পার্কের প্রথম তলায় এই রেস্তোরাঁয় ৪৫০ রকমের কাবাব ও অন্য খাবার পাওয়া যাবে।

বাংলাদেশে দি গ্রেট কাবাব ফ্যাক্টরি ফ্র্যানচাইজির মালিকানা ও পরিচালনার দায়িত্বে আছে এসআর গ্রুপ। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক আসীফ রাববানী প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের এই কাবাব ফ্যাক্টরিতে মাস্টার সেফ জাহাঙ্গীর আহমেদসহ দিল্লি থেকে তিনজন সেফ এসেছেন যাঁরা বিশ্বের বড় বড় কাবাব ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন। খাবারের মধ্যে রয়েছে গালফি শিক কাবাব, বুড়রা কাবাবসহ যেকোনো সবজির কাবাব। এ ছাড়া দিল্লির নামকরা সব মিষ্টিও থাকছে। পাঁচ হাজার বর্গফুটের এই রেস্তোরাঁয় ১২০ জনের বসার ব্যবস্থা রয়েছে।’ রেস্তোরাঁটি দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। রেস্তোরাঁটির উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব ও হেড অব চ্যান্সেরি অরুন্ধতি দাস।

পোশাক প্রদর্শনী

বিজয়ের মাসে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, কটি প্রভৃতি পোশাক এনেছে অঞ্জন’স। থাকছে ছোটদের পোশাকও। ব্লক প্রিন্ট, অ্যাপলিক, অ্যাম্ব্রয়ডারি, স্ক্রিন প্রিন্টসহ দুই-তিনটি মাধ্যম একসঙ্গে ব্যবহার করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে লাল-সবুজ রং। ব্যবহার হয়েছে শীতের উপযোগী কাপড়। এবার অঞ্জনসের বিজয়ের পোশাক প্রদর্শনীর উদ্বোধন হবে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে নতুন শাখার যাত্রা শুরুর মধ্যে দিয়ে।

৭ ডিসেম্বর এই শাখার উদ্বোধন করা হবে।